ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
আইসিটি সাংবাদিক ইমদাদুল'র ওপর হামলায় বিআইজেএফ’র গভীর উদ্বেগ ও নিন্দা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 15 August, 2024, 10:14 PM

আইসিটি সাংবাদিক ইমদাদুল'র ওপর হামলায় বিআইজেএফ’র গভীর উদ্বেগ ও নিন্দা

আইসিটি সাংবাদিক ইমদাদুল'র ওপর হামলায় বিআইজেএফ’র গভীর উদ্বেগ ও নিন্দা

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে কর্মরত গণমাধ্যমকর্মীদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) নির্বাহী সদস্য ও নিউজ পোর্টাল ডিজিবাংলা’র নির্বাহী সম্পাদক এস এম ইমদাদুল হক ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে বিআইজেএফ।

পেশাগত দায়িত্ব পালনে এস এম ইমদাদুল হক বৃহস্পতিবার (১৫ আগস্ট ২০২৪) দুপুরে আগারগাঁও আইসিটি টাওয়ারে যান। দায়িত্ব পালনকালে হাই-টেক পার্ক কর্তৃপক্ষের হিসাবরক্ষক মোশাররেফ হোসেন পারভেজ ও কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারি সেলিন মাহমুদ তার ওপর অতর্কিত হামলা চালায়।

ওই সময় তিনি হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালকের কক্ষের দিকে যেতে চাইলে তারা আবার ছুঁটে এসে তার ওপর দ্বিতীয় দফায় হামলা করে। হামলা থেকে রক্ষা পেতে তিনি জনসংযোগ কর্মকর্তার কক্ষে আশ্রয় নেন। পরে সেখান থেকে তাকে ব্যবস্থাপনা পরিচালকের কক্ষে নিয়ে যাওয়া হয়।

বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি নাজনীন নাহার ও সাধারণ সম্পাদক সাব্বিন হাসান সাংবাদিকের প্রতি এমন অসৌজন্যমূলক আচরণ ও হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করছে।

বিআইজেএফ নির্বাহী কমিটি চিহ্নিত হামলাকারীদের দ্রুত বিচারের মুখোমুখি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশেষ আহ্বান জানাচ্ছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status