ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
খুলনায় ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 15 August, 2024, 6:30 PM

খুলনায় ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা

খুলনায় ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সোনালী সেন, খুলনা সদর থানার প্রাক্তন ওসি আশরাফুল ইসলাম ও উপপরিদর্শক মনিরের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৫ আগস্ট) খুলনা মহানগর হাকিম আনিচুর রহমানের আদালতে এ মামলা দায়ের করা হয়। মামলায় ৩১ নম্বর বিএনপির সহসভাপতি বাবুল কাজীকে হত্যার অভিযোগ এনেছেন তার স্ত্রী ফাতেমা বেগম।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৯ মার্চ খুলনার কেডি ঘোষ এলাকায় বিএনপি কার্যালয়ের সামনে আন্দোলন চলাকালে পুলিশের লাঠিচার্জে আহত হন নগরীর ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. বাবুল কাজী। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ১১ দিন পর মৃত্যু হয় তার। এ হত্যাকাণ্ডের তিন বছর পর আজ মামলা দায়ের করা হয়।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট তৌহিদুর রহমান তুষার বলেন,আদালত মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ২৩ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় নির্ধারণ করে দিয়েছেন আদালত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status