ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
নোয়াখালীতে বাংলাদেশ জামায়াত ইসলামির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল
আজিজ আহমেদ, নোয়াখালী
প্রকাশ: Thursday, 15 August, 2024, 6:34 PM

নোয়াখালীতে বাংলাদেশ জামায়াত ইসলামির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

নোয়াখালীতে বাংলাদেশ জামায়াত ইসলামির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

নোয়াখালীতে জামায়াত ইসলামির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনব্যাপি শেখ হাসিনার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে চৌমুহনী বাজারের কাচারি বাড়ি জামে মসজিদে প্রাঙ্গণে বেগমগঞ্জ জামায়াত চৌমুহনী শহর শাখার আয়োজনে শহর আমির বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা আমীর ও কুমিল্লা অঞ্চলের টিম সদস্য মাওলানা আলা উদ্দিন। জামায়াতের জেলা সেক্রেটারি আমির মাওলানা বোরহান উদ্দিন, জেলা সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী নাসিমুল গনি চৌধুরী মহল, উপজেলা আমির মাওলানা আবু জাহের, শহর সেক্রেটারি এড. মিজানুর রহমান, মাওলানা মোহাম্মদ নুর উদ্দিন সহ আরো অনেকে।  

জামায়াতে ইসলাম অবস্থান কর্মসূচী চট্রগ্রাম-নোয়াখালী প্রধান সড়কে নেতাকর্মীরা জড় হয়ে ওই অবস্থান কর্মসূচি পালন করেন। এরপর কাচারি বাড়ি জামে মসজিদ থেকে পাবলিক হল মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিলটি পথ সভায় বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

এই সময় বক্তারা পৃথক পৃথক বক্তব্যে ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবী জানান এবং তারা আরো বলেন, উপজেলায় কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ও সহিংসতার কোন ঘটনা না ঘটে তার জন্য নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status