ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
ভিসির পদত্যাগসহ ৩ দফা দাবি শিক্ষার্থীদের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 13 August, 2024, 3:57 PM

ভিসির পদত্যাগসহ ৩ দফা দাবি শিক্ষার্থীদের

ভিসির পদত্যাগসহ ৩ দফা দাবি শিক্ষার্থীদের

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বৈষম্যমুক্ত ক্যাম্পাস গঠনে সাধারণ শিক্ষার্থীরা সর্বসম্মতিক্রমে ৩ দফা দাবি জানিয়েছে।

১১ আগস্ট (রবিবার ) বেলা তিন টায় বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ভাস্কর্যের পাশে বৈষম্যমুক্ত ক্যাম্পাস গঠনে সাধারণ শিক্ষার্থীরা সর্বসম্মতিক্রমে ৩ দফা দাবি নিয়ে জোড় হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো-
১. ৭ আগস্টের নিয়োগ সংক্রান্ত প্রহসনমূলক অফিস আদেশ বাতিল করে ভিসির পদত্যাগ করতে হবে। নতুন নিয়োগের ক্ষেত্রে শিক্ষার্থীদের সাথে আলাচনা করতে হবে।
২. জরুরি সিন্ডিকেট ডেকে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে এবং পরবর্তীতে দলীয় রাজনীতির অপচেষ্টা করলে শাস্তির বিধান করতে হবে।
৩. ট্রেজারার, রেজিস্ট্রার, পরিবহন প্রশাসক, ডিপিডি হাফিজ ও পিডি জুবায়ের এর পদত্যাগ করতে হবে।

এর আগে ৭ই আগস্ট (বুধবার ) ভাইস-চ্যান্সেলর এর  অনুমোদনক্রমে রেজিস্ট্রার কৃষিবিদ ড. মোঃ হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়েছিল ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

পরবর্তীতে প্রশাসনিক কিছু পদে অব্যাহতি দিয়ে নবনিযুক্ত করা হয়। শিক্ষার্থীদের সাথে আলোচনা না করে নতুন প্রশাসন ঘোষণা করায় এবং শিক্ষক রাজনীতি ও প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী রাজনীতি বন্ধ না করায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়।

এ থেকেই আজ ৩ দফা দাবি নিয়ে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে। শিক্ষার্থীরা আরো বলেছেন অনতিবিলম্বে এই দাবী গুলো মেনে না নিলে কঠোর আন্দোলনে যাওয়া হবে।

উল্লেখ্য, আগামীকাল ১২ আগস্ট (সোমবার ) সকাল ১১ টায় আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা ক্যাম্পাস প্রদক্ষিন করে প্রশাসনিক ভবন ঘেরাও করবেন বলে জানানো হয়েছে৷

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status