|
৩ আনসার ব্যাটালিয়ন
খুলনায় ভিডিপি সদস্যদের মটর ড্রাইভিং ও মেকানিক্স প্রশিক্ষণের উদ্বোধন
নতুন সময় প্রতিনিধি
|
![]() খুলনায় ভিডিপি সদস্যদের মটর ড্রাইভিং ও মেকানিক্স প্রশিক্ষণের উদ্বোধন রোববার ১৪ জুলাই, উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহ্ আহমদ ফজলে রাব্বী, উপমহাপরিচালক, খুলনা রেঞ্জ, খুলনা ও অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোল্যা আবু সাইদ, পরিচালক ৩ আনসার ব্যাটালিয়ন । অনুষ্ঠানে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে মূল্যবাদ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করে তিনি বলেন এ প্রশিক্ষণের মাধ্যমে আপনারা বাস্তবমুখী জ্ঞান লাভের মাধ্যমে যানবাহন চালনায় যোগ্য ও দক্ষ চালক হিসাবে গড়ে উঠবেন। দেশ ও বিদেশে কর্মসংস্থান তৈরী হবে এবং নিজেদের দারিদ্রতা দুরিকরণসহ দেশের আত্নসামাজিক উন্নয়নে বলিষ্ট ভুমিকা রাখতে সক্ষম হবেন। তিনি আন্তরিকতার সাথে প্রশিক্ষণ গ্রহণের জন্য সকলের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে অন্যানোদের মধ্যে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশিক্ষকবৃন্দ। বিআরটিসি শিরোমনি খুলনা এর কারিগরি সহযোগীতায় এবং মোল্যা আবু সাইদ পরিচালক ৩ আনসার ব্যাটালিয়ন এর তত্ত্বাবধানে এ প্রশিক্ষণ কোর্স পরিচালিত হচ্ছে। সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারী সদস্যদেরকে বাহিনীর পক্ষ থেকে একটি সনদপত্র ও বিআরটিসি কর্তৃক লাইসেন্স প্রাপ্তির ব্যবস্থা করা হবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ডিসি জাহিদের নেতৃত্বের ভূয়সী প্রশংসায় ব্যবসায়ী, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী
মাদারীপুরে খামারিদের মাথায় দুধ ঢেলে হেনস্থা, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
পাইকগাছায় মায়ের হত্যাকারী চাচার মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
