ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৭
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 7 July, 2024, 4:01 PM

পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৭

পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৭

বরগুনার পাথরঘাটা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে মো. সহিদ (৫৫) নামের এক বৃদ্ধকে রাতের আঁধারে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। এঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে পাথরঘাটা থানা পুলিশ।

শনিবার (৬ জুলাই) রাত সাড়ে দশটার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানী ২নম্বর ওয়ার্ডের চল্লিশঘর নামক এলাকায় তার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত সহিদ পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানী ২নম্বর ওয়ার্ডের মৃত বাহার আলীর ছেলে। নিহত সহিদ এলাকায় পিলার সহিদ নামে পরিচিত।

গ্রেফতারকৃতরা হলেন, দক্ষিণ চরদুয়ানী ৩নম্বর ওয়ার্ডে মৃত সিদ্দিক বিশ্বাসের ছেলে মো. নাসির বিশ্বাস, মো. লাল মিয়া হাওলাদারের ছেলে মো. রাসেল হাওলাদার ও হারুন হাওলাদার, আফজাল মল্লিকের ছেলে রিমন মল্লিক, খলিলুর রহমানের ছেলে নাজমুল, মৃত আব্দুর রশিদের ছেলে খলিলুর রহমান এবং দক্ষিন চরদুয়ানী ২ নম্বর ওয়ার্ডের সগির হাওলাদারের ছেলে মো. সুমন।

জানা যায়, পূর্ব শত্রুতার জেরে রাত সাড়ে দশটার দিকে বাড়ি ফেরার পথে তার বাড়ির সামনে কুপিয়ে জখম করে রেখে যায় দূর্বৃত্তরা। পরবর্তীতে স্বজনরা তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। চিকিৎসা অবস্থায় ৩ঘণ্টা পরে রাত ১টার দিকে তিনি মারা যায়।

নিহত শহিদের স্ত্রী আমেনা বেগম জানান, রাত ১০টার দিকে জ্ঞানপাড়ার বান্দাঘাটা এলাকায় মহাজন বনি আমিনের সঙ্গে প্রয়োজনীয় কাজ সেরে বাড়িতে আসার পথে মন্নান বিশ্বাসের ছেলে নাসির বিশ্বাস (৩৫), জাকির বিশ্বাসের ছেলে রুবেল বিশ্বাস (২৫), নুরু মল্লিকের ছেলে আব্বাস মল্লিকসহ (৪০) ৫/৬ জন তাকে কুপিয়ে রাস্তায় ফেলে যায়। পরে স্থানীয়দের সহায়তায় রাত দেড়টার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।

এবিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন জানান, মৃত্যুর আগেই অভিযুক্তদের বিরুদ্ধে সহিদ মামলা করেছিলেন। বর্তমানে মামলা চলমান আছে। এ ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। সহিদের মরদেহ রাতেই উদ্ধার করে পাথরঘাটা থানায় নিয়ে আসা হয়েছে। সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status