ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
কোটা ব্যবস্থা সংবিধানবিরোধী বলে মন্তব্যে জি এম কাদের
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Saturday, 6 July, 2024, 9:00 PM

কোটা ব্যবস্থা সংবিধানবিরোধী বলে মন্তব্যে জি এম কাদের

কোটা ব্যবস্থা সংবিধানবিরোধী বলে মন্তব্যে জি এম কাদের

সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থাকে সংবিধানবিরোধী বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। শনিবার (৬ জুলাই) বিকেলে গাজীপুর জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বক্তব্যে, জিএম কাদের বলেন, কোটা ব্যবস্থা আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা বড় বাধা। বাংলাদেশের সংবিধানের ২৯ এর ১, ২, ৩ অনুচ্ছেদ পড়ে দেখবেন। কোটা ব্যবস্থা সম্পূর্ণ সংবিধানবিরোধী। মজার ব্যাপার হলো বর্তমান সরকার এটাই চাইছে।

সরকার সংবিধান সংশোধন করে কোটা ব্যবস্থা পুনর্বহাল করতে পারে না বলে উল্লেখ করে তিনি বলেন, ৩৫০ জন এমপির মধ্যে ৩৪০ জন থাকলেও সংবিধান সংশোধন করে এটা পারবেন না। সংবিধানের ২৯ এর ১, ২, ৩ অনুচ্ছেদ পরিবর্তন করার কোনো উপায় সংবিধানে দেওয়া হয়নি। সংবিধান অনুযায়ী কোটা বৈধ করার কোনো উপায় নাই।

তিনি আরও বলেন, এ দেশের মানুষ বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম আন্দোলনে জয়লাভের জন্য যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। স্বাধীনতাযুদ্ধে আমাদের মূল অর্জন সংবিধান, সেখানে সুযোগ সুবিধাদির ক্ষেত্রে সাম্যের কথা বলা হয়েছে। এ কথা যেন আমরা ভুলে না যাই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status