শ্রীবরদীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উচু-নিচু বেঞ্চ বিতরন
জোবায়ের সোহাগ
প্রকাশ: Monday, 1 July, 2024, 7:40 PM
শ্রীবরদীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উচু-নিচু বেঞ্চ বিতরন
শেরপুরের শ্রীবরদীতে উপজেলা পরিষদের বাস্তবায়নে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ এজেন্সি (জাইকা) সহায়তায় শ্রীবরদী উপজেলার ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানে ১০ লক্ষ টাকা ব্যায়ে ১৪৪ জোড়া উচু-নিচু বেঞ্চ বিতরন করা হয়েছে।
১ লা জুলাই সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো: জাহিদুল ইসলাম জুয়েল।
এসময় উপজেলা প্রকৌশলী মশিউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা তৌফিকুল ইসলাম, উপজেলা একাডেমীক সুপারভাইজার মোশারফ হোসেন সাগর, প্রকল্পের উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটর শাহিনা আক্তার, উপজেলা পরিষদের সিএ কামারুজ্জামান আবু সহ স্থানীয় গণমাধ্যম কর্মী ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।