ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 5 June, 2024, 9:21 PM

নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

দিনাজপুরে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মোহাম্মদ রায়হান (৮) ও আফি (৭) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ঘটনাটি মঙ্গলবার (৪ জুন-২০২৪)  আনুমানিক সন্ধ্যা ৬টার সময় দিনাজপুর শহরের পাশ দিয়ে প্রবাহিত পূনর্ভবা নদীর বাঙ্গিবেচা ঘাট নামক এলাকায় মর্মান্তিক এই ঘটনা ঘটেছে।

নিহত মোহাম্মদ রায়হান দিনাজপুর শহরের রামনগর বাঙ্গিবেচাঘাট এলাকার আব্দুস সালামের ছেলে ও আফি একই এলাকার আকবর আলীর মেয়ে। তারা দুইজন সম্পর্কে খালাতো ভাই-বোন।

বাঙ্গিবেচাঘাট এলাকার বাসিন্দা মোঃ মাহবুবুর রহমান জানান, মঙ্গলবার দুপুর দুইটার দিকে এই দুই শিশু কয়েকজন বন্ধুকে নিয়ে পূনর্ভবা নদীতে গোসল করতে নামে। গোসল শেষে অন্য বন্ধুরা তীরে উঠতে পারলেও রায়হান ও আফি নদীর পানিতে তলিয়ে যায়। তাদের সাথে থাকা শিশুদের চিৎকারে স্থানীয় লোকজন নদীতে নেমে অনেক খোঁজাখুজির পর সন্ধ্যা ৬টার দিকে দুই শিশুকে নদী থেকে উদ্ধার করে দিনাজপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুইটি নিহতের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status