|
পঞ্চগড়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত
নতুন সময় প্রতিনিধি
|
![]() পঞ্চগড়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত র্যালিতে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সাঈদ, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন, পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী সহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বন্যা, খড়া ও ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাস মোকাবিলায় এবং পরিবেশ রক্ষায় ও দূষণ রোধে বেশি করে গাছ লাগানো, গাছের পরিচর্যা করা, প্রয়োজন ছাড়া গাছ না কাটা সহ পরিবেশ সম্পর্কিত বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বারোপ করেন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
