সিরাজগঞ্জের ছোনগাছায় গ্রাম পুলিশের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 5 June, 2024, 9:07 PM
সিরাজগঞ্জের ছোনগাছায় গ্রাম পুলিশের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা
সিরাজগঞ্জের ছোনগাছায় অবসরজনিত কারণে গ্রাম পুলিশ দফাদার মো. শুকুর আলীকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
সিরাজগঞ্জ সদর উপজেলার ৬ নং ছোনগাছা ইউনিয়ন পরিষদের উদ্যোগে বুধবার (৫ জুন) বিকাল তিন টায় ইউনিয়ন পরিষদ হল রুমে এই বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। শুকুর আলী ০২-১১-১৯৯৬ সালে তিনি দফাদার হিসাবে গ্রাম পুলিশে যোগদান করেন। এরপর দীর্ঘ ৩৩ বছর চাকুরি জীবন শেষ করে ৩১-০৫-২০২৪ শে অবসরজনিত বিদায় নেন তিনি। তার চাকুরি জীবনের স্মৃতিগুলোকে স্মরণীয় করে রাখতে ছোনগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ এ বিদায়ী সংবর্ধনার আয়োজন করেন।
এ সময় ইউনিয়ন পরিষদের সচিব এমদাদুল হক, ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর হারুন অর রশিদ,ইউপি সদস্য শাহাদাত হোসেন বাবু,আমির হোসেন, সেলিম রেজা, তারিকুল ইসলামসহ সকল গ্রাম পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
দফাদার শুকুর আলীকে চোখের অশ্রু বিসর্জন দিয়ে বিদায় জানানো হয়। তার চাকুরি জীবনের নানা স্মৃতি বিজড়িত ঘটনা তুলে ধরে বক্তব্য দেন, চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ,সচিব এমদাদুল হক ও ইউপি সদস্য আমির হোসেন বিদায়ী দফাদার শুকুর আলী প্রমুখ। শুকুর আলী তার বক্তব্যে নানা দিক তুলে ধরে বিগত দিনের ভুল ত্রুটির জন্য ক্ষমাপ্রার্থনা করেন ও সকলের দোয়া কামনা করেন। এ সময় পুরো হলরুমের সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন। সবশেষে বিদায়ী দফাদার শুকুর আলীকে চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ ও সকল গ্রাম পুলিশ সদস্যরা ফুলেল শুভেচ্ছাসহ নানা উপহার সামগ্রী দিয়ে সম্মাননা জানান।