ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
ফল ঘোষণা শেষের আগেই জয় দাবি করে মোদির ভাষণ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 5 June, 2024, 11:43 AM

ফল ঘোষণা শেষের আগেই জয় দাবি করে মোদির ভাষণ

ফল ঘোষণা শেষের আগেই জয় দাবি করে মোদির ভাষণ

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে। এরমধ্যেই নিজের জোটকে জয়ী দাবি করে ভাষণ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ মঙ্গলবার দিল্লিতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধান কার্যালয় থেকে এ ভাষণ দেন তিনি।

এসময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, তাঁদের এনডিএ জোটই আবার সরকার গঠন করবে।  
 
ভাষণের শুরুতেই সমর্থকদের ধন্যবাদ দেন মোদি। তিনি বলেন, ‘আমি আজ খুব, খুব খুশি।’

ভারতের প্রধমন্ত্রী বলেন, ‘আজকেরটা বিশ্বের সবচেয়ে বড় জয়। এই জয় ভারতীয়দের জয়।’


তীব্র গরমে কাজ করার জন্য ভারতের নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান মোদি। তিনি বলেন, ‘তারা অনেক দক্ষতা নিয়ে কাজ সম্পন্ন করেছে।’

ভারতের গণতন্ত্রের প্রশংসা করে দেশটির প্রধানমন্ত্রী বলেন, ‘সব ভারতীয় এ নিয়ে গর্বিত। বিজয়ের এই মুহূর্তে আমি দেশের প্রতিটি ভোটারকে বলব, আমি আপনাদে মাথা নত করে স্যালুট জানাতে চাই।’  

ভাষণে ভারত থেকে দারিদ্র্য দূর করার বিষয়ে কথা বলেন মোদি। তিনি বলেন, ‘দারিদ্র্য দূর না হওয়া পর্যন্ত আমরা থামব না।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status