|
তমা-মিষ্টির দ্বন্দ্বের সমাধান
নতুন সময় প্রতিবেদক
|
![]() তমা-মিষ্টির দ্বন্দ্বের সমাধান যদিও মিষ্টি দাবি করেন তমা মির্জাকে নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি এবং তার কোনো প্রমাণও নেই। তবে তার বিরুদ্ধে আইনি নোটিশের কারণে ক্যারিয়ারে প্রভাব পড়েছে মিষ্টির। এরপর তমার বিরুদ্ধে ২০ কোটি টাকার আইনি নোটিশ পাঠান এই সুন্দরী। ঘটনাটি শেষ পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি পর্যন্ত পৌঁছায়। মঙ্গলবার (২৮ মে) সভাপতি মিশা সওদাগরের সভাপতিত্বে সমিতির কার্যালয়ে তমা-মিষ্টিকে নিয়ে বৈঠক হয়। সেখানে দুজনকে মিলিয়ে দেওয়া হয়। এ সময় মিশা সওদাগর বলেন, আগের ঘটে যাওয়া বিষয়টি ঠিক হয়নি। তারা দুজন নিজেদের ভুল বুঝতে পেরেছে। শিল্পী সমিতির মাধ্যমে এই দ্বন্দ্বের সমাধান হয়েছে। চিত্রনায়িকা তমা মির্জা বলেন, আমরা সবাই শিল্পী। আমরা সবাই এক। আমাদের অভিভাবক শিল্পী সমিতি। তাদের মাধ্যমে পুরো বিষয়টির সুন্দর সমাধান হয়েছে। একই সুরে মিষ্টি জান্নাত বলেন, আমাদের পাশে বাবা-মায়ের মতো অভিভাবক হিসেবে শিল্পী সমিতি রয়েছে। সমিতি আমাদের দ্বিতীয় পরিবার। তাদের উপস্থিতিতে সুন্দর সমাধান হয়েছে। তমা আপু আমার খুব কাছের। ভুল বোঝাবুঝির কারণে এমন হয়েছে। আসলে কিছু ইউটিউবারদের কারণে এই ভুল বোঝাবুঝি। আশা করব, ভবিষ্যতে ইউটিউবাররা আর উদ্ভট ক্যাপশন দেবেন না। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
ফুলবাড়ীয়ায় কৃষি প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগ, উপকারভোগীর তালিকা নিয়েও প্রশ্ন
