|
যশোর থেকে শিমুল ভূঁইয়ার সহযোগী সাইফুল গ্রেপ্তার
নতুন সময় প্রতিবেদক
|
![]() যশোর থেকে শিমুল ভূঁইয়ার সহযোগী সাইফুল গ্রেপ্তার গ্রেপ্তার সাইফুল আলম যশোরের অভয়নগর উপজেলার দামুখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য। তিনি ওই ইউনিয়নের দত্তগাতি গ্রামের বাসিন্দা। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে বোমা তৈরির ৯৬০ গ্রাম বিস্ফোরক জব্দ করা হয়েছে বলেন দাবি করেছে ডিবি পুলিশ। সাইফুল তিনটি হত্যা ও একটি অস্ত্র মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ রাত ১০টার দিকে ডিবি পুলিশের একটি দল চাঁচড়া এলাকায় অভিযান চালিয়ে সাইফুলকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে বিস্ফোরক ও মুঠোফোনের ভারতীয় সিম জব্দ করা হয়। যশোর গোয়েন্দা পুলিশের মফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অভয়নগর উপজেলার দত্তগাতি গ্রামের রকিবুল ও সুব্রত হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি সাইফুল ও শিমুল ভূঁইয়া। এ ছাড়া মনিরামপুর উপজেলার পাচাকড়ি গ্রামের উদয় শংকর হত্যা মামলার ১৬৪ ধারায় জবানবন্দিতে সাইফুলে নাম এসেছে। উদয় শংকর হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, সাইফুল আলম নিষিদ্ধ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা। একই সঙ্গে শিমুল ভূঁইয়ার সেকেন্ড ইন কমান্ড। তিনি ভারতে পালিয়ে ছিলেন। গত ১৯ মে তিনি যশোরে ফেরেন। তাঁর কাছ থেকে ভারতীয় সিম জব্দ করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
ফুলবাড়ীয়ায় কৃষি প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগ, উপকারভোগীর তালিকা নিয়েও প্রশ্ন
