|
নির্বাচন ছাড়াই স্কুল কমিটির সভাপতি হতে চায় ২২ বছরের সৈকত
নতুন সময় প্রতিনিধি
|
![]() নির্বাচন ছাড়াই স্কুল কমিটির সভাপতি হতে চায় ২২ বছরের সৈকত কিন্তু ক্ষমতার অপব্যবহার করে প্রভাবশালী সোহরাব খান তার ছেলে সৈকত খান (২২) কে নির্বাচন ছাড়াই ম্যানেজিং কমিটির সভাপতি করার জন্য চেষ্টা চালাচ্ছে। সভাপতি পদপ্রার্থী মকবুল হাওলাদার নতুন সময়কে বলেন, ‘আমি মোস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এর দাতা সদস্য, আমি চাই নির্বাচন হোক, নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি আসুক কিন্তু সোহরাব খা জোরপূর্বভাবে তার ছেলেকে নির্বাচন ছাড়াই সভাপতি বানাতে চাচ্ছে।’ এ ব্যাপারে মাসুমা ইয়াসমিন নতুন সময়কে বলেন, নির্বাচনের পক্ষে আমি, নির্বাচনের মাধ্যমে শিক্ষক প্রতিনিধি হতে চাই, সোহরাব খান ও তার ছেলে চায় না নির্বাচন হোক, সে ( সৈকত) বিনা নির্বাচনে সভাপতি হতে চায়, এ বিষয়ে আমি প্রতিবাদ করলে সোরাব খান ও তার ছেলে অকথ্য ভাষায় গালাগালি করে এবং মারমুখী হয়ে তেরে আসে। সভাপতি পদপ্রার্থী আব্দুস সালাম খান নতুন সময়কে বলেন, ‘আমি নির্বাচনের পক্ষে, নির্বাচনের মাধ্যমে সভাপতি নির্বাচিত হোক।’ আব্দুস সোহরাব খান নতুন সময়কে বলেন, আমার বাবা মোস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতির ছিলেন, আমি নির্বাচনের পক্ষে নির্বাচন হোক তাতে আমার কোন আপত্তি নেই। উল্লেখ্য, সম্প্রতি দেশের বেসরকারি মাধ্যমিক ও কলেজগুলোর কমিটির সভাপতির নূন্যতম শিক্ষাগত যোগ্যতা ‘উচ্চ মাধ্যমিক’ নির্ধারণ করে গেজেট জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এই বিধিমালা জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে ২০০৯ সালে জারি করা বিধিমালার আলোকে চলছিল। যদিও ঐ বিধিমালায় বেশি কিছু সংশোধনী আনা হয়েছিল। নতুন বিধিমালা জারির ফলে ২০০৯ সালের বিধিমালা অকার্যকর হয়ে যায়। নতুন জারি করা বিধিমালা অনুযায়ী, গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির কিংবা সভাপতির বিরুদ্ধে কোনো আর্থিক অনিয়ম বা দুর্নীতির অভিযোগ, গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সদস্যদের মধ্যে অসন্তোষ বা বিশৃঙ্খলা সৃষ্টি হলে শিক্ষা বোর্ড বিশেষ পরিস্থিতি কমিটি গঠন করে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করতে পারবে। এছাড়া ভর্তি, অতিরিক্ত ভর্তি, ফরম পূরণ এবং নিয়োগের ক্ষেত্রে কোনো অনিয়ম প্রমাণিত হলে এবং প্রতিষ্ঠানের অস্থিতিশীল পরিবেশের কারণে গুণগত শিক্ষাদানে অন্তরায় মনে হলেও বিশেষ কমিটি গঠন করতে পারবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
