ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
বিশ্বকাপে নিজের পরিকল্পনা নিয়ে যা বললেন লিটন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 21 May, 2024, 4:01 PM

বিশ্বকাপে নিজের পরিকল্পনা নিয়ে যা বললেন লিটন

বিশ্বকাপে নিজের পরিকল্পনা নিয়ে যা বললেন লিটন

আর মাত্র কয়েক দিন পর শুরু হচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে যুক্তরাষ্ট্রের মাটিতে বেশকটি ম্যাচ খেলবে বাংলাদেশ। যার শুরুটা হচ্ছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ দিয়ে। সেই সিরিজের আগে বিশ্বকাপ নিয়ে নিজের পরিকল্পনা জানালেন ওপেনার লিটন দাস।


মঙ্গলবার (২১ মে) বিসিবির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে বাংলাদেশ দলের সম্ভাবনা,  নিজের অফফর্ম ও বিশ্বকাপ প্রসঙ্গে নিজের পরিকল্পনা জানান এই লিটন।

বিশ্বকাপে নিজের পরিকল্পনা জানিয়ে লিটন বলেন, ‘২০২২ বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ দল খুবই ভারসাম্যপূর্ণ। আমরা অনেকগুলো সিরিজ জিতেছি, এবং ভালো ক্রিকেট খেলছি। বিশ্বকাপে কম-বেশি সব দলই চাপে থাকবে। ফলাফল নিয়ে চিন্তা না করে ভয়ডরহীন ক্রিকেট খেলতে চাই। তাহলে আমাদের ভালো একটা সুযোগ থাকবে।’

বাংলাদেশ দল প্রসঙ্গে লিটন বলেন, ‘আমরা আসলে দল হিসেবে ২০২১ ও ২০২২ বিশ্বকাপে ভালো করতে পারিনি। আমি নিজেও প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। আমি যে লেভেলের প্লেয়ার সেই লেভেলে কিন্তু পারফর্ম করতে পারিনি। উদাহরণস্বরুপ বলা যায় আমি যদি আগের দুই বিশ্বকাপে যদি ১০০ রান বা এর চেয়েও কম করি, এই বিশ্বকাপে সেটা ছাপিয়ে ১০১ রান করতে চাই। অতীতে যা করি নাই, তার থেকে ভালো কিছু করতে চাই এবার।’

লিটন জানান, নিজের খারাপ সময়ে মোটিভেট পান সবার থেকে, আলাদা করে বলেছেন নিজের স্ত্রীর কথা, ‘আমার অনেক মানুষই আছে যে কিনা আমাকে মোটিভেট করে সবসময়। অনেক কোচই আছে যাদের সাথে কথা হয় যারা কিনা আমাকে মোটিভেট করে। আসলে এই সময়ে মোটিভেট করাটা অনেক বড় বিষয়। সবচেয়ে আমার কাছের মানুষ হচ্ছে স্ত্রী। সবসময় আমাকে সাহস দেয়, এর থেকে আর বড় কিছু লাগে না।’

তিনি আরও বলেন, ‘আমরা যারা টপ অর্ডারে আছি, সবাই কিন্তু নিজেদের ব্যাটিং নিয়ে চিন্তা করি। কাজটা এতটা সহজ না যে মাঠে গেলাম আর একশ মেরে দিলাম। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আর আন্তর্জাতিক ক্রিকেটে অনেক পার্থক্য আছে। বিশ্বকাপেও ব্যাটাররা সেঞ্চুরি করে, তবে সেটা মাঝেমধ্যে ২-১ জনই করতে পারে। আমাদেরও সেই সুযোগ আছে। টপ অর্ডারে ব্যাটারাও ভালো। চেষ্টা সবার ভিতরেই থাকবে

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status