ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 21 May, 2024, 4:04 PM

দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। মঙ্গলবার বিকেল ৪টায় দেশের ১৫৬ উপজেলায় ভোটগ্রহণ শেষ হয়।

এই ধাপে ২৪ উপজেলায় ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বাকিগুলো হয়েছে ব্যালটে। উপজেলা নির্বাচনের এই ধাপে এরই মধ্যে ২২ জন একক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে সাতজন চেয়ারম্যান, আটজন ভাইস চেয়ারম্যান ও সাত মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছেন।

জাতীয় সংসদ নির্বাচনের ধারাবাহিকতায় বিএনপিসহ সমমনা দলগুলো উপজেলা নির্বাচন বর্জন করছে। তাই ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থীদের দলীয় প্রতীক বরাদ্দ না দিয়ে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার চেষ্টা করছে।

ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানান, দ্বিতীয় ধাপে মোট ভোটকেন্দ্র ১৩ হাজার ১৬টি, আর ভোটকক্ষ ৯১ হাজার ৫৮৯টি। সোমবার ৬৯৭ কেন্দ্রে ব্যালট পাঠানো হয়। মঙ্গলবার যায় ১২ হাজার ৩২৩ কেন্দ্রে। এ ধাপে মোট ভোটার ছিল ৩ কোটি ৫২ লাখ ৪ হাজার ৭৪৮ জন।

সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, পিকআপ, ট্রাক, লঞ্চ, ইঞ্জিনচালিত নৌকা (নির্দিষ্ট রুটে চলাচলকারী ছাড়া) অন্যান্য যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসি। তাছাড়া সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোট গ্রহণের দুইদিন আগে থেকে ভোট গ্রহণের পরদিন মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এ নির্বাচনে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি সদস্য মোতায়েন আছে ৪৫৮ প্লাটুন। ভোটকেন্দ্রে পুলিশ সদস্য আছে ৪৭ হাজার ৮২৯ জন। ভ্রাম্যমাণ ফোর্স হিসেবে পুলিশ সদস্য মোতায়েন আছে ১৩ হাজার ৪৯০ জন ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে আছে ৫ হাজার ৫৬৭ জন পুলিশ সদস্য। মোট পুলিশ সদস্য মোতায়েন আছে ৮৯ হাজার ৮৬৩ জন। মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে ২ হাজার ৭৬৮ জন র‌্যাব সদস্যও মোতায়েন আছে। ভোটকেন্দ্র, মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে আনসার সদস্য মোতায়েন আছে ১ লাখ ৯৩ হাজার ২৮৭ জন।

এর আগে, গত ৮ মে প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই ভোটে মোট ভোট পড়েছিল মাত্র ৩৬ দশমিক ১ শতাংশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status