সাতকানিয়ায় নতুন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন করা হয়েছে ফারিস্তা করিমকে। গতকাল সোমবার (২০ মে) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) তাহমিনা আক্তার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
পদায়নের আগে ফারিস্তা করিম সহকারী কমিশনার (ভূমি) হিসেবে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্তকৃত ও যোগদানকৃত ছিলেন।
এদিকে চলতি বছরের ৭ মার্চ সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী'র বদলীর পর থেকে পদটি শূন্য থাকে। ফলে উপজেলা ভূমি সংক্রান্ত সকল কাজ একাই দেখভাল করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস।
নতুন এসিল্যান্ডের পদায়নে উপজেলা প্রশাসনের কার্যক্রম আরো গতিশীল হবে মনে করছেন সংশ্লিষ্টরা।