ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ভোটগ্রহণ চলছে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 21 May, 2024, 1:16 PM

দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ভোটগ্রহণ চলছে

দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ভোটগ্রহণ চলছে

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২১ মে) দেশের ১৫৬ উপজেলায় সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোট চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত। এরই মধ্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

এদিকে, ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে নিজেদের প্রতিনিধি বেছে নিতে ১৫৬ উপজেলার ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ শুরু করেছেন। নির্বাচনসংশ্লিষ্ট উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা এবং যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

১৫৬ উপজেলার মধ্যে ২৪ উপজেলায় ভোট হবে ইভিএমে এবং বাকিগুলোয় ব্যালট পেপারে ভোট নেয়া হবে। দ্বিতীয় ধাপে ১৬১টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার পর বিভিন্ন কারণে ৫টি উপজেলায় ভোট স্থগিত করা হয়।

সোমবার (২০ মে) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় থেকে বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়েছে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ভোটের পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মাঠে অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কেন্দ্রে কেন্দ্রে অবস্থায় নিয়েছেন পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ সদস্যরা।

নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের জন্য মাঠে রয়েছে প্রতি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া নির্বাচনী অপরাধ আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচারকাজ সম্পন্ন করতে নিয়োজিত রয়েছেন ১৫৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট।

এ নিয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, আমরা আশা করি দ্বিতীয় ধাপের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। ছোটখাটো যেসব সমস্যা হয়েছে, সেগুলো যেন না হয়, সেজন্য প্রশাসন ও পুলিশ অত্যন্ত সতর্ক রয়েছে। দ্বিতীয় ধাপের নির্বাচন প্রথম ধাপের নির্বাচনের চেয়েও সুষ্ঠু হবে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, গত ৮ মে প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় ধাপের নির্বাচন ২১ মে, ২৯ মে তৃতীয় ও ৫ জুন হবে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের ভোট।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status