ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
বি‌শিষ্ট গ‌বেষক হো‌সেন উ‌দ্দিন হো‌সে‌নের ই‌ন্তেকাল
জুবা‌য়ের হো‌সেন, য‌শোর
প্রকাশ: Monday, 20 May, 2024, 9:28 PM

বি‌শিষ্ট গ‌বেষক হো‌সেন উ‌দ্দিন হো‌সে‌নের ই‌ন্তেকাল

বি‌শিষ্ট গ‌বেষক হো‌সেন উ‌দ্দিন হো‌সে‌নের ই‌ন্তেকাল

য‌শো‌রের কৃ‌তি সন্তান বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত বরেণ্য প্রাবন্ধিক, ঔপন্যাসিক ও গবেষক বীর মুক্তিযোদ্ধা হোসেনউদ্দীন হোসেন ই‌ন্তেকাল ক‌রে‌ছেন।

মৃত‌্যুকা‌লে তাঁর বয়স হ‌য়ে‌ছিল ৮৩ বছর।

সোমবার (২০ মে) বিকেল পাঁচটার দিকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তি‌নি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।

গত বৃহস্পতিবার কথাসাহিত্যিক হোসেনউদ্দীন হোসেনকে হাসপাতালটিতে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে গতকাল ভেন্টিলেশন সার্পোট দেয়া হচ্ছিল।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে দুই মেয়েসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখেছেন।  

হোসেনউদ্দীন হোসেন ২০২১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কার পান। এখন পর্যন্ত তাঁর প্রকা‌শিত বই‌য়ের সংখ‌্যা ৩০টি । এর মধ্যে কবিতার বই ২টি, গল্পের বই ২টি, ছোট গল্পের বই ২টি, উপন্যাশের বই ৬টি, ইতিহাসের বই ৪টি, বিদেশি সাহিত্যের বই ৩টি, জীবন ভিত্তিক বই ১টি, প্রবন্ধের ৫টি বই উল্লেখযোগ্য।

তিনি সম্পাদনাও করেছেন ৩টি বইয়ের।

মাইস এন্ড ম্যান। এই বইটি ভারতের কোলকাতার রবীন্দ্র ভারতি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে পড়ানো হয়। বইটি বাংলা থেকে ইংরেজি অনুবাদ করা। বইটির বাংলা হলো ইঁদুর ও মানুষেরা। বইটির লেখক বরেণ্য সাহিত্যিক হোসেনউদ্দীন হোসেন।  ‘ইঁদুর ও মানুষেরা’ এবং ‘প্লাবন ও একজন নূহ’ বই দুইটি ইংরেজিতে অনুবাদ করা হয়েছে। প্লাবন ও একজন নূহ ইংরেজিতে অনুবাদের কারণে ২০০৫ সালে ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যাল হোসেনউদ্দীন হোসেনকে টপ হানড্রেড রাইটার্স বা সেরা ১০০জন লেখকের তালিকায় ভূষিত করে। এসময় তাঁকে গোল্ড মেডেল প্রদান করে বিশ্ববিদ্যালয়টি। ইংল্যান্ডের ক্যামব্রিজের ইন্টারল্যশনাল বাইয়োজিক্যাল সেন্টার ১৯৯৯ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত যেসব লেখকের নাম প্রকাশ করেছে তাতে মধ্যে বাংলাদেশের মধ্যে একমাত্র হোসেনউদ্দীন হোসেনই রয়েছেন।

এছাড়া দেশি—বিদেশি আরো অন্তত ৫০টি পুরষ্কার ও সম্মামনা পেয়েছেন এই বরেন্য সাহিত্যিক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status