|
শরীয়তপুর জাজিরায় চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে কালো টাকা ছড়ানোর অভিযোগ
নতুন সময় প্রতিনিধি
|
![]() শরীয়তপুর জাজিরায় চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে কালো টাকা ছড়ানোর অভিযোগ শনিবার (১৮ মে) রাতে একান্ত সাক্ষাতকারে তিনি এ অভিযোগ করেন। এসময় ঘোড়া মার্কার প্রার্থী আমিনুল ইসলাম রতন অভিযোগ করে বলেন, ‘ ইদ্রিস ফরাজী একজন চিহ্নিত আদম ব্যবসাই। এছাড়াও তিনি মানি এক্সচেঞ্জের অবৈধ ডলার ব্যবসা করে কালো টাকা আয় করছেন। সেই কালো টাকা এখন ভোটারদের মাঝে বিলি করছেন। তিনি আরও বলেন, নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু হওয়ার পর থেকে বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের মাঝে নগদ টাকা দিচ্ছেন। এছাড়া নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছেন একের পর এক। এতে সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত হবে বলে আমি আশঙ্কা করছি। এ ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে অভিযোগও দিয়েছি। অভিযোগের বিষয় ইদ্রিস ফরাজীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রশ্ন শুনে ফোনের সংযোগটি বিছিন্ন করে দেয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
