|
সোনারগাঁয়ে আনারসের মিছিল থেকে হামলায় গুরুতর আহত হাজী আলাউদ্দিন
নতুন সময় প্রতিনিধি
|
![]() সোনারগাঁয়ে আনারসের মিছিল থেকে হামলায় গুরুতর আহত হাজী আলাউদ্দিন জানা গেছে, শনিববার বিকেলে নয়াগাঁও থেকে দুধঘাটা যাওয়ার পথে হাজী আলাউদ্দিন ডেইরী ফার্মের সামনে আনারস প্রতিকের মিছিলকারীদের কয়েকজনের সাথে হাজী আলাউদ্দিনের বাকবিতণ্ডার একপর্যায় হাতাহতির ঘটনা ঘটে। এতে হাজী আলাউদ্দিন গুরুতর আহত হলে তার স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছেন বলে জানা যায়। আহত হাজী আলাউদ্দিনের জামাতা মোশারফ, মুঠোফোনে জানায়, পূর্বশত্রুতার জেরধরে আমার শশুরকে আলেক, সুমন,রাজু, ভাতিজা সুজন, শাহাবউদ্দিনের ছেলে আলামিন,লিটনসহ সংঘবদ্ধ ভাবে তাকে বেধরক পিটিয়ে আগুরুতর আহত করেন। এবিষয়ে আলেক প্রধান বলেন, আমি আসলে এমন কিছু এখনও শুনি নাই। এই আপনার কাছে জানলাম। মৃত আব্দুল মালেকের ছেলে প্রতারক আলাউদ্দিন একজন মিথ্যুক। তার অপকর্মের কারণে তাকে সমাজচ্যুত করা হয়েছে। সে টাকার অহংকারে মানুষকে মানুষ মনে করেন না। মানুষের শত শত বিঘা জায়গা জোরে নিয়েছে। গ্রামে খুন খারাপি মারামারি করাইয়া ফায়দালুটে। এটা আবার তার নতুন ছলনা হতে পারে। এ বিষয়ে পিরোজপুর ইউনিয়নের ছাত্রলীগ নেতা শাকিল বলেন, আমরা মিছিল নিয়ে যাওয়ার সময় পিছনে একটু ঝামেলার কথা শোনছি কিন্তুু কি ঘটেছে আমি শিউর না। পরে জানতে পারলাম পোলাপানরা নাকি একজন মুরুব্বীকে দৌড় দেওয়াইছে পরে গরুর ফার্মে পালাতে গিয়ে গরুর গুতায় আহত হয়। পরে ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
