ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
গৃহকর্মীর মৃত্যু: সাংবাদিক আশফাকের স্ত্রীর জামিন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 22 April, 2024, 8:48 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 23 April, 2024, 1:58 AM

গৃহকর্মীর মৃত্যু: সাংবাদিক আশফাকের স্ত্রীর জামিন

গৃহকর্মীর মৃত্যু: সাংবাদিক আশফাকের স্ত্রীর জামিন

ভবন থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় হওয়া মামলায় ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের স্ত্রী তানিয়া খন্দকারের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। পাশাপাশি আশফাকুল হককে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

সোমবার ২২ এপ্রিল হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আজ জামিন আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন।

মো. খুরশীদ আলম খান জানান, এটা জামিনযোগ্য অপরাধ। আদালত রুল জারি করেছেন এবং তানিয়া খন্দকারকে অন্তর্বতীকালীন জামিন দিয়েছেন। তবে এ জামিনের বিরুদ্ধে আপিল করা হবে কি না তা এখনো জানাতে পারেনি রাষ্ট্রপক্ষ।

এর আগে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত তাদের জামিন নামঞ্জুর করেন। পরে তারা হাইকোর্টে জামিন আবেদন করেন।

গত ৬ ফেব্রুয়ারি সকালে মোহাম্মদপুরের শাজাহান রোডের বহুতল ভবনের নিচতলা থেকে গৃহকর্মী প্রীতিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। চিকিৎসক জানান, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে। ওই ভবনের নবমতলায় থাকেন ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার পরিবার।

এ ঘটনায় প্রীতির বাবা লোকেশ ওরাং বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারকে আসামি করা হয়েছে। ওই মামলায় সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারকে গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে তাদেরকে রিমান্ডেও নেওয়া হয়। এরপর গত ২ এপ্রিল ডেইলি স্টার থেকে সৈয়দ আশফাকুল হককে অব্যাহতি দেওয়া হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status