দিনাজপুরের নবাবগঞ্জে মসজিদের পূর্ণ নির্মাণের ভিত্তি স্থাপনের পাইলিংয়ের কাজের সময় মাটির নিচে চাপা পড়ে আজিজুল রহমান (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার বিকেল ৪ টায় উপজেলার ভাদুরিয়া বাজারে এই ঘটনা ঘটে। নিহত আজিজুল রহমান উপজেলার নলেয়া গ্রামের আযাদ আলীর ছেলে বলে নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাওহীদুল ইসলাম তাওহীদ।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজিজুল রহমান শ্রমিক হিসেবে গত কয়েকদিন ধরে ভাদুরিয়া বাজার পুরাতন মসজিদের পূর্ণ নির্মাণের কাজ করছিলেন। সোমবার বিকেলে আজিজুল সহ কয়েকজন শ্রমিক মাটির পনেরো ফিট নিচে ভিত্তি স্থাপনের পাইলিংয়ের কাজ করছিলেন। সেখানকার মাটি ভিজে ও নরম থাকায় উপর থেকে মাটি ধসে পড়লে দুই জন শ্রমিক মাটির নিচে চাপা পড়েন, পরে তাদের ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আজিজুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাওহীদুল ইসলাম তাওহীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।