ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
আমার বিয়ের আগের রাতে একবার দেখা করতে চাইছে প্রাক্তন প্রেমিক, তাই আমি ঠিক করলাম...
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 22 April, 2024, 6:04 PM

আমার বিয়ের আগের রাতে একবার দেখা করতে চাইছে প্রাক্তন প্রেমিক, তাই আমি ঠিক করলামins class=

আমার বিয়ের আগের রাতে একবার দেখা করতে চাইছে প্রাক্তন প্রেমিক, তাই আমি ঠিক করলাম

সম্পর্কের সমীকরণ সত্য়িই জটিল। আর প্রত্যেকটির রসায়নও আলাদা। তাই সম্পর্ক ঠিক রাখতে গিয়ে ঝক্কি কম হয় না। আর কখনও কখনও দুই সঙ্গীর পথও আলাদা হয়ে যায়। এই তরুণীও খুব বড় সমস্যায় পড়েছিলেন। তারপরে একটি সিদ্ধান্তও নিলেন। সেই কথাই লিখে পাঠালেন, যা পড়লে চোখে জল আসবে আপনারও।


প্রেম একটা দমকা হাওয়ার মতো। যখন আমাদের জীবনে আসে, সব কিছু ওলটপালট করে দেয়। সেই হাওয়ার রেশ কেটে গেলেও নিজেকে সামলাতে সামলাতে বহু বছর সময় লেগে যায়। আর আমার ক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটেছিল। এক তরুণের সঙ্গে আমার দীর্ঘ বছর প্রেমের সম্পর্ক ছিল। তারপরে যখন আমাদের হাত ছেড়ে গেল, তখনও ওকে ভুলতে পারলাম না। সম্প্রতি এক বিশেষ সমস্যাও তৈরি হল। তাই কী করব আমি বুঝতে পারছিলাম না। শেষে এক চরম সিদ্ধান্ত নিলাম



ওর সঙ্গে আমার কলেজে পড়াকালীন আলাপ হয়। প্রথম প্রথম আমরা খুব ভালো বন্ধু ছিলাম। কিন্তু তারপরেই একে অপরের প্রতি এক ভালো লাগা তৈরি হয়। পরবর্তী সময়ে আমরা বুঝতে পারি যে, একে অপরকে ভালোবেসে ফেলেছি! তাই আর দেরি না করে প্রেমের জোয়ারে ভাসিয়ে দিই নিজেদের। বেশ ভালোই চলছিল, তাছাড়া আমাদের মধ্য়ে তেমন কোনও সমস্যাও ছিল না।

একদিন অশান্তি চরমে উঠল
ছোট ছোট ঝগড়া তো সব যুগলের মধ্য়েই হয়। আমাদের মধ্য়েও হত। কিন্তু কোনওদিন যে ওকে ছাড়া থাকব, সে কথা আমি ভাবতেও পারিনি। তবে জীবন আমাকে এমন পরিস্থিতিতেই দাঁড় করাল, যে হতাশ হওয়া ছাড়া আর কিছুই আমার অবশিষ্ট রইল না।

একদিন সামান্য ঝগড়া থেকেই আমাদের মধ্য়ে অশান্তি চরমে উঠল। তারপরে ও আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিল। এদিকে আমিও আর ওর মুখ দেখব না ঠিক করলাম।

আমাকে কি ও ঠকাল?
এভাবে মাসের পর মাস কেটে গেল। ৪-৫ বছর একসঙ্গে থাকার পরে ওকে ছাড়া প্রতিটা মুহূর্ত শূন্য মনে হতে লাগল। কিন্তু ইগোর বশেই ওকে আর কোনও মেসেজ বা ফোন করলাম না। হয়তো একবার কথা বলে নিলেই সম্পর্কটা আগের মতো হয়ে যেত, কিন্তু সেই সুযোগটাই আর দিলাম না। বছর এক কোনও যোগাযোগ হল না আমাদের। তারপর হঠাৎ একদিন দেখলাম, সোশ্যাল মিডিয়ায় অন্য একটি মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ ছবি আপলোড করেছে। ক্যাপশনে লিখেছে, ‘লাভ’ !

খুব কষ্ট পেলাম
ওদের ছবি দেখে আমার চোখে জল এসে গেল। ভাবলাম আর ওর সঙ্গে কোনও কথাই বলব না। এদিকে আমি চাকরি নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। বছর ঘুরল। আমার বাড়ি থেকে সম্বন্ধ দেখা শুরু করল। একজন ব্যক্তিকে আমার পছন্দও হল। তার সঙ্গে কথা বলে বুঝলাম যে, সেও বেশ ভালো মানুষ। তাই বিয়েতে সম্মতি দিলাম।

বিয়ের আগের রাতে দেখা করতে চাইল, তাই
আগামী সপ্তাহে আমার বিয়ের তারিখ পাকা হয়েছে। এরই মধ্য়ে আমার প্রাক্তন প্রেমিক আমার সঙ্গে যোগাযোগ করেছে এবং জানিয়েছে যে, বিয়ের আগের দিন সে আমার সঙ্গে একবার দেখা করতে চায়। এই কথা অস্বীকার করব না যে, আমি প্রথমে ওর মেসেজ পেয়ে খুবই ইমোশনাল হয়ে গিয়েছিলাম। দেখা করার ইচ্ছাও হয়েছিল। কিন্তু তখনই ওই ভালো মানুষটার মুখচ্ছবি আমার সামনে ভেসে উঠল। আমি সঙ্গে সঙ্গে ওকে জানিয়ে দিলাম যে, আর তা সম্ভব নয়!

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status