ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩
দীপিকা-রণবীরের ঘরে আসছে নতুন অতিথি ছেলে না মেয়ে?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 17 April, 2024, 9:47 AM

দীপিকা-রণবীরের ঘরে আসছে নতুন অতিথি ছেলে না মেয়ে?

দীপিকা-রণবীরের ঘরে আসছে নতুন অতিথি ছেলে না মেয়ে?

এ বছরের সেপ্টেম্বরে নতুন অতিথি আসছে তীপিকা-রণবীরের ঘরে। বিয়ের পাঁচ বছর পর বাবা-মা হতে যাচ্ছেন বলিউডের এ তারকা জুটি।

জানা গেছে, অন্তঃসত্ত্বা পর্যায়ের দ্বিতীয় পর্বে পা দিয়েছেন অভিনেত্রী। যদিও দীপিকাকে দেখে সেটি বোঝার উপায় নেই। এদিকে অনেকে বলতে শুরু করেছেন, হয়তো সারোগেসির সাহায্য নিচ্ছেন এ দম্পতি। যদিও এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি তারা। তবে, পুত্র চাই না কন্যা, সেই প্রসঙ্গে নিজের মনের ইচ্ছের কথা জানালেন রণবীর সিং।

দীপিকা-রণবীর দু’জনেই বাচ্চাদের ভালবাসেন। সন্তানের তো নামও ঠিক করে রেখেছেন রণবীর। ছেলে হলে নাকি নাম রাখবেন শৌর্যবীর সিংহ। এক সাক্ষাৎকারে নিজেই সে কথা বলেছিলেন। যদিও একটা সময়ে রণবীর জানিয়েছিলেন তার কন্যাসন্তান চাই। একেবারে দীপিকার মতো দেখতে হবে যাকে। সম্প্রতি অভিনেতাকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ঈশ্বরের মন্দিরে গিয়ে প্রসাদ নিয়ে বাছবিচার কি করি আমরা? না। তাই ঈশ্বর যা দেবেন তাতেই আমি খুশি। দীপিকা মা হচ্ছেন খবর প্রকাশ্যে আসার পর থেকেই বরাবরই স্ত্রীকে আগলে রাখতে দেখা গেছে অভিনেতাকে। অনন্ত অ্যাম্বানির প্রাক্-বিবাহ অনুষ্ঠান হোক, কিংবা বিমানবন্দরে ছাড়তে আসা-দীপিকাকে সব সময় আগলে রাখতে দেখা যায় রণবীরকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status