ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩
ছেলেকে কেন বিদেশ পাঠাচ্ছেন, নিজেই জানালেন অপু বিশ্বাস
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 17 April, 2024, 9:48 AM

ছেলেকে কেন বিদেশ পাঠাচ্ছেন, নিজেই জানালেন অপু বিশ্বাস

ছেলেকে কেন বিদেশ পাঠাচ্ছেন, নিজেই জানালেন অপু বিশ্বাস

এবার ঈদে ক্যারিয়ার, সংসার ও সন্তান নিয়ে এক সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাস। আলাপচারিতায় সন্তান জয় এবং শাকিব খানের সঙ্গে সম্পর্কের বিষয়টি উঠে আসে। যা এখন বিভিন্ন সংবাদমাধ্যমের শিরোনাম।


এদিকে শাকিব খানকে কেন্দ্র করে তার দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর মধ্যে প্রায়ই ভার্চ্যুয়ালি যুদ্ধ হয়ে থাকে। যা নিয়ে আলোচনা-সমালোচনা হয় দর্শকমহলে। আর সেসব চর্চায় জয়ের মা-বাবা অপু ও শাকিব চিন্তিত বলেই ধারণা সবার। এরই মধ্যে আবার শোনা যাচ্ছে―ছেলে জয়কে বিদেশ পাঠাচ্ছেন অপু বিশ্বাস। এবার এই বিষয়টিও স্পষ্ট করলেন এ নায়িকা।

ঢালিউড ক্যুইন বলেন, শাকিব আর আমি দু’জন মিলেই ছেলে জয়কে বিদেশ পাঠানোর জন্য সিদ্ধান্ত নিয়েছি। চলতি বছরই পড়ালেখার জন্য জয় দেশের বাইরে যাবে।

একমাত্র ছেলে জয়কে ঘিরে ব্যক্তিজীবনের সংগ্রাম প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, জয়কে নিয়ে যখন প্রথম টেলিভিশনে আসি, তখন শুধুই একজন মায়ের জায়গা থেকে এসেছিলাম আমি। এর জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে। আবার সোশ্যাল মিডিয়া যতটা উপকারী, ঠিক ততটাই ক্ষতিকর বলেও মনে হচ্ছে।

এ অভিনেত্রী বলেন, মানুষ অনেক কথাই বলবে। সেসব পাত্তা দিলে ক্ষতি নিজেদের। যাইহোক, জয়ের বিদেশ যাওয়াকে কেন্দ্র করেই সাজিয়েছি এ বছর। জয়ের বয়স খুব কম, এত অল্প বয়সে দেশের বাইরে যাওয়ার ব্যাপারে শুরুতে মন খারাপ করেছিল শাকিবের পরিবার। পরে অবশ্য রাজি করাতে পেরেছি তাদের।


তিনি বলেন, এখানে নোংরা জিনিস ছড়িয়ে পড়ছে, যা প্রভাব ফেলতে পারে ওর জীবনে। ফলে সন্তানরা মানসিকভাবে হালকা হয়ে পড়ে। এ জন্য আমার কাছে মনে হয়েছে জয়ের শিগগিরই বিদেশ যাওয়া উচিত। জয়কে যখন বিদেশ পাঠানোর কথা চিন্তা করেছি, তখন বেশি খারাপ লাগেনি। তবে দিন যত যাচ্ছে, ততই বেশি খারাপ লাগছে। কিন্তু খারাপ লাগলেও কিছু করার নেই। সন্তানের ভবিষ্যৎ গঠনের দায়িত্ব মা-বাবারই।

ছেলে জয় দেশের বাইরে গেলেও কাজ নিয়ে ব্যস্ত থাকবেন অপু বিশ্বাস। আর ছেলের দেখাশোনা শাকিব খানও করবেন। সেখানে একা থাকবে না জয়। পরিবারের সদস্যরা মিলেমিশে থাকবেন বলে জানিয়েছেন এ নায়িকা। বলেন, জয় শুধু আমার জীবনেই গুরুত্বপূর্ণ নয়, সে আমাদের পরিবারের সবার কাছেই গুরুত্বপূর্ণ। তবে ছেলেকে কোন দেশে পাঠাচ্ছেন, সেটি জানাননি অপু বিশ্বাস।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status