|
ইরানের ওপর নিষেধাজ্ঞা দিতে ৩২ দেশকে ইসরায়েলের চিঠি
নতুন সময় ডেস্ক
|
![]() ইরানের ওপর নিষেধাজ্ঞা দিতে ৩২ দেশকে ইসরায়েলের চিঠি ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, ‘মিসাইল ও ড্রোন হামলার সামরিক প্রতিক্রিয়ার পাশাপাশি, আমি ইরানের বিরুদ্ধে কূটনৈতিক আক্রমণের নেতৃত্ব দিচ্ছি।’ কাৎজ বলেছেন, তিনি ৩২টি দেশে চিঠি পাঠিয়েছেন এবং অসংখ্য প্রতিপক্ষের সঙ্গে কথা বলেছেন যাতে ইরানের ক্ষেপণাস্ত্র প্রকল্পের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পাশাপাশি ইরানকে থামাতে এবং দুর্বল করতে বিপ্লবী গার্ডকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমাদের এখনই ইরানকে থামাতে হবে অনেক দেরি হওয়ার আগে। মধ্যপ্রাচ্যে সংঘাতের বৃদ্ধি এড়াতে উদ্বিগ্ন পশ্চিমা মিত্ররা ইসরায়েলকে সংযম থাকার আহ্বান জানিয়েছে। এরই মধ্যে ইসরায়েল বলেছে, তারা শিগগিরই ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দেবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, ইরানের বিরুদ্ধে সমন্বিত পদক্ষেপ নিয়ে ৭ দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
