|
মসজিদুল আকসা নিয়ে আয়াতুল্লাহ খামেনির বার্তা
নতুন সময় ডেস্ক
|
![]() মসজিদুল আকসা নিয়ে আয়াতুল্লাহ খামেনির বার্তা আল-কুদস বা মসজিদুল আকসা নিয়ে আশার কথা শুনিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী হুসাইন খামেনি। রবিবার ১৪ এপ্রিল এক এক্সবার্তায় তিনি বলেন, ‘পবিত্র আল-কুদস মুসলমানদের হাতেই থাকবে। অচিরেই মুসলিম বিশ্ব ফিলিস্তিনের মুক্তি উদযাপন করবে।’ তিনি হিব্রু ভাষায় একটি ছবির ক্যাপশনে ওই এক্স বার্তাটি লিখেছেন। জেরুজালেমের টেম্পল মাউন্টের উপর আকাশে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ফুটেজের উপর ইরানের সর্বোচ্চ নেতা ওই ক্যাপশনটি লেখেন। শনিবার ইসরায়েলে ইরানের ঐতিহাসিক হামলার পর তিনি ওই টুইটটি করেন। ওই হামলায় ইরান থেকে প্রায় ৩৫০টি ড্রোন এবং মিসাইল ছোড়া হয়। এর আগে জানুয়ারিতে আয়াতুল্লাহ খামেনি হিব্রু ভাষায় গাজা যুদ্ধের কথা উল্লেখ করে বলেছিলেন, ‘জায়নবাদী সত্তার অপরাধ ভুলে যাওয়া হবে না। পৃথিবীর বুক থেকে এই সত্তা একদিন নিখোঁজ হয়ে যাবে। কেবল ইতিহাসের পাতায় থাকবে তাদের এই অপরাধ এবং হাজার হাজার হত্যাকাণ্ডের আখ্যান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্যবিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন
কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: বসুন্ধরা স্পোর্টস সিটিতে ৬ দেশের ফাইটারদের লড়াই
দেশে পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জনপ্রশাসনের সক্ষমতা আরও বাড়ানো জরুরি: আব্দুল বারী
বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারকে ত্রাণ ও ৮ হাজার টাকা সহায়তা
