ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
আপনার বড় বোনকে আগে সভ্য হতে বলেন: পরীমণি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 5 April, 2024, 10:51 PM

আপনার বড় বোনকে আগে সভ্য হতে বলেন: পরীমণি

আপনার বড় বোনকে আগে সভ্য হতে বলেন: পরীমণি

বড় বোনকে সভ্য করার উপদেশ দিয়ে সম্প্রতি এক সেলিব্রেটিকে চড় মারতে চেয়েছেন ঢালিউডের আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। সোশ্যাল মিডিয়ায় হঠাৎই রেগে গিয়ে নাম প্রকাশ না করে এক সেলিব্রেটির বড় বোনের দিকে ক্ষোভের নিশানা ছুঁড়েছেন তিনি।

শুক্রবার (৫ এপ্রিল) রাতে হঠাৎই রহস্যময় এক ফেসবুক স্ট্যাটাস দেন অভিনেত্রী। নাম প্রকাশ না করে ওই সেলিব্রেটিকে উদ্দেশ্য করে লেখেন, ‘আপনার বড় বোনকে আগে সভ্য হতে বলেন আপা। গালি-গালাজ করে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেয় কেন বিদেশ বসে। সামনে আসতে বলেন। আগে নিজে এবং নিজের পরিবারের সভ্যতা নিশ্চিত করেন। দল পাকায়েন না এতো।’
 
পরী তার স্ট্যাটাসে আরও লেখেন, ‘আমি তাও তো আপনাকে আপা বলে কথা বলি। আপনি বলি। কারণ আমি সভ্য তাই। আপনার বোন আর আপনার মতো তুই তোকারি গালিগালাজ তো করি নাই। সামনে পরলে এবার থাবড়ায়ে দিবনে তাইলে। বেয়াদপি না করেই এতো কথা আপনার আমাকে নিয়ে। এবার এটা করলে কি যায় আসে আর।’
 
উল্লেখ্য, ছেলেকে নিয়ে নিজের অনুভূতি প্রকাশের জন্মদিনের ভিডিও কপি করার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় দ্বন্দ্ব চলছে পরী- বুবলীর। এমন পরিস্থিতিতে পরিচালক চয়নিকা চৌধুরী মন্তব্য করেন বুবলী বেয়াদব নন। আর তারপর থেকেই চয়নিকার ওপরও ক্ষেপেছেন পরী। বেয়াদবি না করেও বেয়াদব তকমা পাওয়ায় সব সময় নিজেকে এখন ‘বেয়াদব’-ই দাবি করতে পছন্দ করছেন স্পষ্টভাষী পরী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status