ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
অঞ্জনাকে কেন আইনি নোটিশ পাঠালেন ডিপজল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 5 April, 2024, 10:42 PM

অঞ্জনাকে কেন আইনি নোটিশ পাঠালেন ডিপজল

অঞ্জনাকে কেন আইনি নোটিশ পাঠালেন ডিপজল

মিশা সওদাগর-মনোয়ার হোসেন ডিপজলের প্যানেলের বিপরীতে নির্বাচন করছেন চিত্রনায়িকা অঞ্জনা। এর মধ্যেই চেক ডিসঅনারের জন্য চিত্রনায়িকা অঞ্জনাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন মনোয়ার হোসেন ডিপজল।

জানা যায়, অঞ্জনা গত বছর ডিপজলের কাছ থেকে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ধার নেন। ছয় মাসের মধ্যে ধার পরিশোধ করবেন বলে প্রতিশ্রুতি দেন। তবে ছয় মাস পার হয়ে গেলেও তিনি টাকা ফেরত দেননি।

ডিপজল টাকা ফেরত চাইলে তিনি এ বছরের ২২ ফেব্রুয়ারি ডাচবাংলা ব্যাংকের একটি চেক দেন। তবে ২৫ ফেব্রুয়ারি অঞ্জনার অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি ডিসঅনার হয়।

এ প্রেক্ষিতে, গত ২৩ মার্চ টাকা পরিশোধ করার জন্য ডিপজল অঞ্জনাকে লিগ্যাল নোটিশ পাঠান। লিগ্যাল নোটিশ পাওয়ার এক মাসের মধ্যে অঞ্জনাকে পুরো অর্থ ফেরত দেওয়ার জন্য অনুরোধ করা হয়। অন্যথায়, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status