ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
কমলনগরে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
মোঃএমরান হোসেন,কমলনগর
প্রকাশ: Friday, 5 April, 2024, 11:00 PM

কমলনগরে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কমলনগরে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কমলনগরে শিক্ষকদের সম্মানে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন  কর্তৃক  স্থানীয় একটি  চাইনিজ রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 
শুক্রবার  (৫ এপ্রিল) আসরের নামাজের পর  মাতব্বর নগর দারুস সুন্নাহ্ আলিম মাদ্রাসার শিক্ষক মোঃ জামাল উদ্দিনের সঞ্চালনায়,   

কমলনগর  শাখার সহ-সভাপতি ও পাটারিরহাট মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবুল খায়েরের সভাপতিত্বে  অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলার উপদেষ্টা জনাব এ আর হাফিজ উল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলার উপদেষ্টা মাওলানা হুমায়ুন কবির, ডা: উদ্দিন মাহমুদ, কমলনগর শাখার সাধারণ সম্পাদক চর বসু SESDP মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মিজান মানিক,মাওলানা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুদুর রহমান, শিক্ষক নেতা কামরুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক শিক্ষিকা বৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি  বলেন একজন শিক্ষক পারেন একটি আদর্শ সমাজ উপহার দিতে তাই আমরা সকলেই বিদ্যালয়ে আমাদের কোমলমতি সন্তানদেরকে যথাযথ পাঠদানের পাশাপাশি নৈতিকতা শিক্ষাও দিয়ে যাব তাহলে আমাদের আগামী প্রজন্ম সুশিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status