|
বীরের জন্মদিনে বুবলীর আবেগঘন বার্তা, যা লিখলেন শাকিব
নতুন সময় প্রতিনিধি
|
![]() বীরের জন্মদিনে বুবলীর আবেগঘন বার্তা, যা লিখলেন শাকিব পোস্টে বুবলী বলেছেন, ‘২১শে মার্চ, এই তারিখটি সারা জীবনের জন্যে তুমি আমার কাছে শ্রেষ্ঠ করে দিলে বাবা। আমার বাপজান, আমার লক্ষ্মী বাপজান। এই দিনটিতেই তুমি পৃথিবীতে এসেছিলে। এই সেই সেরা সময়। যখন তোমাকে আমি জন্ম দিয়েছিলাম। ঠিক তুমিও তখন আমাকে জন্ম দিয়েছো বাবা। মা হিসেবে আমার নতুন জন্ম। তোমার নানুমা সব সময় একটা কথা বলতেন, মা হলে বুঝবি কেন আগলে রাখি। আমি এখন সত্যিই বুঝি মা শব্দের মানে। ’ ভিডিওতে যুক্তরাষ্ট্রে অবস্থানের সময় সন্তানকে নিয়ে পড়া কঠিন পরিস্থিতির কথাও উল্লেখ করেন নায়িকা। একা চলার কঠিন বাস্তবতার কথা উঠে এসেছে তার কণ্ঠে। এদিকে, ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাবা শাকিব খানও। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে শাকিব খান লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার ছোট্ট রাজকুমার’। বুবলী অভিনীত আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে ‘দেওয়ালের দেশ’ ও ‘মায়া’ নামের দুটি সিনেমা। আর ঈদে মুক্তি পাবে শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাজকুমার’।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
