ওয়ানডে সিরিজের তিন ম্যাচের প্রথম ম্যাচে টস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২১ মার্চ, মিরপুরে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা।
অর্জনের দিক থেকে বিবেচনা করলে অস্ট্রেলিয়ার চেয়ে যোজন যোজন পিছিয়ে আছে বাংলাদেশ। তবুও অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করতে প্রস্তুত টাইগ্রেসরা।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার নারী দল এসেছে বাংলাদেশ সফরে। ২০১৪ সালে একবার বাংলাদেশের এসেছিল অস্ট্রেলিয়ার নারী দল। সেটা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে।