|
মুকেশ আম্বানির ছেলের বিয়েতে গাইতে কে কত টাকা নিলেন?
নতুন সময় ডেস্ক
|
|
মুকেশ আম্বানির ছেলের বিয়েতে গাইতে কে কত টাকা নিলেন? আগামী ১২ জুলাই সাতপাকে বাঁধা পড়বেন অনন্ত-রাধিকা। তার আগে প্রাক-বিয়ে অনুষ্ঠানের আয়োজন করেন মুকেশ আম্বানি। গত ১-৩ মার্চ পর্যন্ত চলে এ অনুষ্ঠান। এতে বলিউডের প্রায় সব তারকাই উপস্থিত ছিলেন। গান গেয়েছেন দেশ-বিদেশের জনপ্রিয় শিল্পীরা। এ অনুষ্ঠানে পারফর্ম করতে কোন গায়ক কত টাকা নিয়েছেন তা নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন। ![]() মুকেশ আম্বানির ছেলের বিয়েতে গাইতে কে কত টাকা নিলেন? রিয়ান্না: প্রখ্যাত পপতারকা রিয়ান্নার খ্যাতি বিশ্বজুড়ে বিস্তৃত। মুকেশ আম্বানির পুত্রের প্রাক-বিয়ে অনুষ্ঠানে পারফর্ম করতে ভারতে এসেছিলেন তিনি। গত ২৯ ফেব্রুয়ারি ভারতের গুজরাটের জামনগরে পৌঁছান গায়িকা রিয়ান্না। সেদিন থেকেই রিহার্সেল শুরু করে তার টিম। কিন্তু ধনকুবেরের ছেলের বিয়েতে গাইতে কত টাকা পারিশ্রমিক নিয়েছেন তা নিয়ে শুরু হয় জোর আলোচনা। একটি সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানায়, এ অনুষ্ঠানে পারফরম্যান্সের জন্য পপতারকা রিয়ান্না ৮-৯ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৮৭-৯৮ কোটি টাকা) পারিশ্রমিক নিয়েছেন। দিলজিৎ দোসাঞ্জে: জমকালো এ আয়োজনে গান গেয়েছেন সংগীতশিল্পী দিলজিৎ দোসাঞ্জে। এ আসরে তার গানের সঙ্গে পারফর্ম করেন— শাহরুখ খানের কন্যা সুহানা খান, অনন্যা পাণ্ডে, নব্য নাভেলি নন্দা, শানায়া কাপুরসহ অনেকে। ভারতীয় গণমাধ্যম ডিএনএ-এর তথ্য অনুসারে, এ অনুষ্ঠানে পারফর্ম করার জন্য দিলজিৎ ৪ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ২৯ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নিয়েছেন। একন: বলিউডের সঙ্গে পুরোনো সম্পর্ক মার্কিন র্যাপার একনের। এর আগে শাহরুখ খানের ‘রা. ওয়ান’ সিনেমার ‘ছাম্মাক ছাল্লো’ গান কণ্ঠে তুলেছিলেন তিনি। এ গানের আবেদন এখনো রয়ে গেছে। মার্কিন মুলুক থেকে একন উড়ে এসেছিলেন আম্বানি পুত্রের বিয়ের অনুষ্ঠানে। সূত্রের বরাত দিয়ে সিয়াসাত ডটকম জানিয়েছে, ব্যক্তিগত অনুষ্ঠানে পারফর্মের জন্য একন ২-৪ (বাংলাদেশি মুদ্রায় ২.৬৪-৫ কোটি ২৯ লাখ টাকার বেশি) কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। অরিজিৎ সিং: ভারতের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। বর্তমানে ভারতে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া সংগীতশিল্পীদের একজন তিনি। মুকেশ আম্বানির পুত্রের বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করেও মুগ্ধ করেন অতিথিদের। ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুসারে, ব্যক্তিগত অনুষ্ঠানে পারফর্ম করতে ৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৬২ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নেন অরিজিৎ। শ্রেয়া ঘোষাল: মুকেশ আম্বানির ছেলের প্রাক-বিয়ের অনুষ্ঠানের তৃতীয় দিনে পারফর্ম করেন শ্রেয়া ঘোষাল। অরিজিৎ-শ্রেয়াকে একসঙ্গে পারফর্ম করতে দেখা গিয়েছে। ভারতীয় গণমাধ্যম ডিএনএ-এর তথ্য অনুসারে, শ্রেয়া ঘোষাল একটি গান গাইবার জন্য ২৫ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩৩ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নিয়ে থাকেন। উদিত নারায়ণ: বলিউডের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী উদিত নারায়ণ। মুকেশ আম্বানির পুত্রের বিয়েতে তিনিও যোগ দিয়েছিলেন। তার গাওয়া গানে স্ত্রী গৌরি খানকে নিয়ে পারফর্ম করতে দেখা যায় শাহরুখ খানকে। ভারতের সেলিব্রেটি ম্যানেজমেন্ট কোম্পানি র্যাপিড কিংসের তথ্য অনুসারে, ব্যক্তিগত অনুষ্ঠানে পারফর্ম করতে ২২-৩০ লাখ রুপি (২৯-৩৯ লাখ ৭৩ হাজার টাকার বেশি) পারিশ্রমিক নিয়ে থাকেন তিনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
