|
৪১ ঘণ্টায়ও নেভেনি এস আলম সুগার মিলের আগুন
নতুন সময় প্রতিনিধি
|
![]() ৪১ ঘণ্টায়ও নেভেনি এস আলম সুগার মিলের আগুন জানা যায়, এখনও ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নেভানোর কাজ করে যাচ্ছে। এর আগে, সোমবার (৪ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, ‘চিনি কারখানার গুদামে লাগা আগুন এখনও জ্বলছে। গুদামটি প্রায় ২৫ হাজার বর্গফুটের। উচ্চতা প্রায় ৫-৬ তলা ভবনের সমপরিমাণ। এখানে অপরিশোধিত চিনির বিপুল মজুত ছিল। এ চিনিগুলো জ্বলছে। এ কারণে আগুন নেভাতে সময় লাগছে। আগুন পুরোপুরি নেভানোর চেষ্টা করছি আমরা।’ ঢাকা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (প্রশাসন অর্থ) জসিম উদ্দিন বলেন, ‘যে গুদামটিতে আগুন লেগেছে সেটিতে বিপুল পরিমাণ অপরিশোধিত চিনি মজুত ছিল। এগুলো দাহ্য পদার্থ হওয়ায় পানি দিয়েও এ আগুন নেভানো যাচ্ছে না। আগুন পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে। এর আগে, সোমবার বিকাল ৩টা ৫৩ মিনিটে চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকার এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডে আগুন লাগে। রমজান মাস ঘিরে এসব চিনির আমদানি করা হয়েছিল। আগুন লাগার পর ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নির্বাপণে যোগ দেন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা। এ ছাড়া ঘটনাস্থলে নিয়োজিত হন র্যাব ও পুলিশের বিপুলসংখ্যক সদস্য। কারখানার কর্মকর্তাদের দাবি, গুদামে প্রায় ৭০ হাজার টন অপরিশোধিত চিনি মজুত ছিল। সব পুড়ে ছাই হয়ে গেছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
