ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
কুড়িগ্রামের উলিপুরে যানজট নিরসনে বাইপাস সড়ক দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Tuesday, 23 June, 2026, 8:26 PM

কুড়িগ্রামের উলিপুরে যানজট নিরসনে বাইপাস সড়ক দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের উলিপুরে যানজট নিরসনে বাইপাস সড়ক দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের উলিপুরে দীর্ঘদিনের যানজট নিরসনে বাইপাস সড়ক দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

আজ ২৩ জুন মঙ্গলবার সকাল ১০ টায়  উলিপুর শহরের বড় মসজিদ মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পরিবহন শ্রমিক, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের ও বাইপাস বাস্তবায়ন কমিটির প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। 

এসময় বক্তারা বলেন, উলিপুর উপজেলা শহর হওয়ায় প্রতিদিন বিভিন্ন ইউনিয়ন ও আশপাশের এলাকা থেকে অসংখ্য মানুষ চিকিৎসা, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, সরকারি-বেসরকারি, চাকুরীজীবি সহ সকল শ্রেণী পেশার মানুষসহ  নানা প্রয়োজনে শহরে আসেন। কিন্তু শহরের প্রধান সড়কগুলোতে সব ধরনের যানবাহন চলাচল করায় প্রতিনিয়ত তীব্র যানজট সৃষ্টি হয়ে আসছে। এতে বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অফিসগামী মানুষ, রোগী, ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের ভোগান্তিতে পড়তে হয়। অনেক সময় জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মানুষও যানজটের কারণে সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারেন না।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, উলিপুর শহরের ভেতর দিয়ে বাস, ট্রাক, পিকআপ, মালবাহী যানবাহন, অটোরিকশা, ইজিবাইক,   মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। একই সড়কে ছোট-বড় যানবাহনের অতিরিক্ত চাপ থাকায় প্রায়ই বিশৃঙ্খলা দেখা দেয়। এতে সড়ক দুর্ঘটনার আশঙ্কা ও ঝুঁকি মারাত্নক আকার ধারণ করেছে। 

তারা বলেন, শহরের যানজট নিরসনে বাইপাস সড়ক বাস্তবায়নের কোনো বিকল্প নেই। এ দাবি কোনো দলীয় দাবি নয়, এটি উলিপুরবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি। জনস্বার্থে এ প্রকল্প দ্রুত বাস্তবায়নে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, বাইপাস সড়ক বাস্তবায়ন হলে শুধু যানজট কমবে না, উলিপুরের ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন, চিকিৎসাসেবা ও শিক্ষা ব্যবস্থায়  ইতিবাচক প্রভাব পড়বে।  ব্যবসায়ীরা সহজে পণ্য পরিবহন করতে পারবেন এবং যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি সৃষ্টি হবে।

মানববন্ধন থেকে সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, ভূমি অধিগ্রহণ, প্রয়োজনীয় বরাদ্দ ও নির্মাণকাজ দ্রুত শুরু করতে হবে।  দীর্ঘসূত্রতার কারণে প্রকল্পটি বিলম্বিত হলে উলিপুরবাসীর দুর্ভোগ আরও বাড়বে বলে বক্তারা “জনদুর্ভোগ কমাতে বাইপাস সড়ক দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status