|
পঞ্চগড়ে চায়ের শিল্পের মোড় ঘোরাতে বিশেষ অভিযান শুরু করেছে চা বোর্ড
নতুন সময় প্রতিবেদক
|
![]() পঞ্চগড়ে চায়ের শিল্পের মোড় ঘোরাতে বিশেষ অভিযান শুরু করেছে চা বোর্ড অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চা বোর্ডের চেয়ারম্যান বলেন, উত্তরাঞ্চলের চায়ের সুনাম রয়েছে। এখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। সরকার বিপুল পরিমান রাজস্ব পাচ্ছে। কিছু অসাধু চক্রের অনৈতিকতার জন্য এই শিল্প আজ হুমকির মুখে। আমরা এতোদিন সংযত ছিলাম। এখন উত্তরাঞ্চলের চা শিল্পের আরও অগ্রগতির জন্য আমরা কাজ করবো। কারখানা মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা চায়ের চোরাচালান বন্ধ করুন। চাষিদেরকে নায্য মুল্য দিয়ে একটি পাতা দুটি কুড়ি চা পাতা কিনুন। গুণগত মানের চা উৎপাদন করুন। না হলে আমরা আইনগত ব্যবস্থা নেবো। প্রয়োজনে কারখানা বন্ধ করে দেয়া হবে। তিনি আরও বলেন যেসব চাষি খারাপ মানের চা পাতা সরবরাহ করবে তাদেরকে আইনের হাতে তুলে দিন। প্রশাসনকে জানান। আমরা ব্যবস্থা নেবো। আগামী এপ্রিলে চা উৎপাদন শুরু হবে। এই এপ্রিল থেকেই চা শিল্পের মোড় ঘোড়াতে হবে আমাদের। এসময় আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) কনক কুমার দাস, স্মল টি অনার্স এন্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুল ইসলাম খোকন, বটলিফ টি কারখানার সভাপতি নিয়াজ আলী চিশতী, ক্ষুদ্র চা চাষী, বিডার, বায়ার, ওয়্যার হাউসের কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। কর্মশালায় কৃষকদের ভাল মানের চা পাতা কারখানায় সরবরাহ, কারাখানা মালিকদের গুণগতমানের চা তৈরী, কৃষকদের চায়ের সঠিক দাম প্রদান ও চা আইন ২০১৬ সম্পর্কে চা সংশ্লিষ্টদের অবগত করা হয়। কর্মশালায় বাংলাদেশ চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন প্রজেক্টরের মাধ্যমে তথ্যচিত্র প্রদর্শন করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দেশ বদলায়, মানুষ বদলায়,তবুও বদলায় না ৮০-তে পা রাখা ছাহেরা বেগমের দুঃখভাগ্য
শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত
শেরপুরে গণমাধ্যম সপ্তাহে ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে র্যালি ও আলোচনা সভা
ফুলবাড়ীতে উন্নত ভুট্টা বীজে বাম্পার ফলন কৃষকের মুখে হাসি
