ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
১০ দিন ধরে নিখোঁজ মাদরাসাছাত্রী, শিক্ষকের বিরুদ্ধে মামলা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 22 February, 2024, 2:15 PM

১০ দিন ধরে নিখোঁজ মাদরাসাছাত্রী, শিক্ষকের বিরুদ্ধে মামলা

১০ দিন ধরে নিখোঁজ মাদরাসাছাত্রী, শিক্ষকের বিরুদ্ধে মামলা

মাদরাসা থেকে গত ৯ ফেব্রুয়ারি বাড়িতে আসে ওই ছাত্রী। দুদিন পর ওই ছাত্রী পুনরায় মাদরাসা যাচ্ছিল। পথে ইব্রাহিম রুহানসহ তার সহযোগীরা গাড়ি থামিয়ে ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। 

কিন্তু অপহরণের ১০ দিনেও খোঁজ মেলেনি ওই ছাত্রীর। এতে দিশাহারা তার সহপাঠীসহ স্বজনরা। 

ঘটনাটি ঘটেছে কক্সবাজার টেকনাফে। অপহৃত ওই ছাত্রী উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদারপাড়া তালিমুল কুরআন মডেল মহিলা হেফজখানার ছাত্রী।

এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে পশ্চিম সিকদারপাড়া মৃত নুর কামালের ছেলে ইব্রাহীম রুহান, মৃত নুর কামালের স্ত্রী আছমা খাতুন ও ছেলে মো. শাহীনসহ ৩-৪ জনকে আসামি করে মামলা করেন। মামলার প্রধান আসামি ইব্রাহীম রুহান তালিমুল কুরআন মডেল মহিলা হেফজখানার শিক্ষক ও পরিচালক।

মামলার এজাহারে জানা গেছে, ওই ছাত্রী এক বছর আগে হ্নীলা উম্মে সালমা মহিলা মাদরাসা ও তালিমুল কুরআন মডেল মহিলা হেফজখানায় ভর্তি হয়েছিল। মাদরাসা দুটি পাশাপাশি হওয়ায় প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত উম্মে সালমা মহিলা মাদরাসা এবং ১টা হতে পরের দিন সকাল ৮টা পর্যন্ত তালিমুল কুরআন মডেল মহিলা হেফজখানায় পড়াশোনা করে আসছিল। 

কিন্তু মাদরাসা থেকে ছুটি নিয়ে গত ৯ ফেব্রুয়ারি বাড়িতে আসে ওই ছাত্রী। দুদিন বাড়িতে থাকার পর পুনরায় মাদরাসা যাওয়ার পথে ইব্রাহিম রুহানসহ তার সহযোগীরা ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের পর দীর্ঘদিন হয়ে গেলেও ছাত্রী উদ্ধার না হওয়ায় দিশাহারা তার সহপাঠীসহ স্বজনরা। 

টেকনাফ মডেল থানার ওসি মো. ওসমান গণী জানান, ছাত্রী অপহরণের বিষয়ে থানায় মামলা করা হয়েছে। তাকে উদ্ধারে পুলিশের অভিযান চলমান রয়েছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status