|
রমজানে ১০ হাজার পণ্যের দাম কমানোর ঘোষণা আমিরাতের
নতুন সময় ডেস্ক
|
![]() রমজানে ১০ হাজার পণ্যের দাম কমানোর ঘোষণা আমিরাতের এর মধ্যে ভোজ্যতেল, চাল ও আটার মতো পণ্যের মূল্য ৭৫ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার প্রতিষ্ঠানটি জানিয়েছে তারা রমজান উপলক্ষে ৩ কোটি ৫০ লাখ দিরহাম বরাদ্দ করেছে। একইসঙ্গে ১০ হাজার পণ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া সাপ্তাহিক অফারের অংশ হিসেবে এর বাইরেও আরও পণ্যে ছাড় দেওয়া হবে। ফেব্রুয়ারির ২২ তারিখ থেকে এই ছাড় কার্যকর হবে। মূল্যছাড়ের সঙ্গে সঙ্গে প্রতি সপ্তাহে দুটি সুজুকি ডিজায়ার গাড়ি, প্রতিটি ৫ হাজার দিরহাম মূল্যের ৩০টি আসবাবপত্রের গিফট কার্ড এবং ১ হাজার দিরহাম মূল্যের ৩২টি শপিং গিফট কার্ড দেবে ক্রেতাদের। তবে যারা ৩০০ দিরহাম বা এর বেশি মূল্যের পণ্য ক্রয় করবেন তারা এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন। মঙ্গলবার দুবাই ভিত্তিক খুচরা বিক্রেতা ইউনিয়ন কোপ ৪ হাজার পণ্যের ওপর ৫০ থেকে ৭৫ শতাংশ মূল্য ছাড়ের ঘোষণা দিয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত
দেশ বদলায়, মানুষ বদলায়,তবুও বদলায় না ৮০-তে পা রাখা ছাহেরা বেগমের দুঃখভাগ্য
শেরপুরে গণমাধ্যম সপ্তাহে ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে র্যালি ও আলোচনা সভা
ফুলবাড়ীতে উন্নত ভুট্টা বীজে বাম্পার ফলন কৃষকের মুখে হাসি
