ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
আনসার-ভিডিপি খুলনা রেঞ্জ শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 21 February, 2024, 9:30 PM

আনসার-ভিডিপি খুলনা রেঞ্জ শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

আনসার-ভিডিপি খুলনা রেঞ্জ শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের উদ্যোগে ২১ ফেব্রুয়ারি, শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়।

এ উপলক্ষে খুলনা শহিদ হাদিস পার্কে শহিদ মিনারে খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী পুস্পস্তবক অর্পনের মাধ্যমে সকল ভাষা শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন পরিচালক ৩ আনসার ব্যাটালিয়ন মোল্যা আবু সাইদ, জেলা কমান্ড্যান্ট খুলনা মোঃ সাইফুদ্দিন। এদিন বাদ জোহর পর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক রেঞ্জ কার্যালয়ের মসজিদে আনসার কমান্ডার আব্দুল জব্বার ও সকল ভাষা শহিদ এবং স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এবং বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। জাতির সুখ, শান্তি, সমৃদ্ধিসহ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উত্তরোত্তর অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় মোনাজাতে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী, জেলা কমান্ড্যান্ট খুলনা মোঃ সাইফুদ্দিন, সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম, সহকারী জেলা কমান্ড্যান্ট মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মাদ মিরাজুল ইসলামসহ খুলনা রেঞ্জ ও জেলা কার্যালয়ের বিভিন্ন পদবীর কর্মকর্তা, কর্মচারী ও সদস্যবৃন্দ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status