ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
রোহিঙ্গাদের প্রত্যাবসন প্রক্রিয়ায় চীনের সক্রিয় সহায়তা চাইলেন এমপি হাবিব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 21 February, 2024, 10:54 PM

বাংলাদেশ প্রতিনিধি দলে এমপি হাবিবুর রহমান হাবিব (ডান থেকে দ্বিতীয়)

বাংলাদেশ প্রতিনিধি দলে এমপি হাবিবুর রহমান হাবিব (ডান থেকে দ্বিতীয়)

রোহিঙ্গাদের প্রত্যাবসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে চীনের সক্রিয় সহায়তা চাইলেন সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিবসহ বাংলাদেশের প্রতিনিধি দল। চীন রোহিঙ্গাদের তাদের নিজ বাসভূমিতে ফেরার ক্ষেত্রে বাংলাদেশকে সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছে। 

বুধবার আজারবাইজানের রাজধানী বাকুতে এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলির (এপিএ) ১৪তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে চীনের ফরেন এফোয়ার্স কমিটির ভাইস চেয়ারম্যান ওয়াং কী এমন আশ্বাস দিয়েছে। 

টেলিফোনে সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব বলেন, আজারবাইজানে এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলির ফাঁকে আমরা চীনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করি। বৈঠকে আমরা বাংলাদেশের উন্নয়নে সহযোগীতা করায় ধন্যবাদ জানাই। তারাও উন্নয়নের অংশীদার হতে পেরে আনন্দিত। আগামীতেও উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। একই সঙ্গে রোহিঙ্গাদের প্রত্যাবসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে চীনের সক্রিয় সহায়তা চাই। 

জবাবে চীনের ফরেন এফোয়ার্স কমিটির ভাইস চেয়ারম্যান ওয়াং কী বলেন, মিয়ানমার যেন রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত নেয়, সেজন্য উদ্যোগ গ্রহণ করা হবে। 

রোহিঙ্গাদের প্রত্যাবসন প্রক্রিয়ায় চীনের সক্রিয় সহায়তা চাইলেন এমপি হাবিব

রোহিঙ্গাদের প্রত্যাবসন প্রক্রিয়ায় চীনের সক্রিয় সহায়তা চাইলেন এমপি হাবিব

বৈঠক প্রসঙ্গে হাবিব আরও বলেন, চীনের সঙ্গে বাংলাদেশর বন্ধুত্বের ৫০ বছরপূর্ণ হবে। বন্ধুত্ব আরও ঘনিষ্ঠ করার তাগিদ দেন তারা। একই সঙ্গে চীনের অভ্যন্তরীণ কোন বিষয়ে আমরা কথা বলি না, সেজন্য তারা অনেক খুশি। আমরা তাদেরকে জানিয়েছি, আমরা জাতির পিতার নীতি ‘সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে বৈরিতা নয়’মেনে চলি।

আজারবাইজানে এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলিতে বাংলাদেশের প্রতিনিধি দলে আছেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি আফতাব উদ্দিন সরকার, সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব, লক্ষ্মীপুর-২ আসনের এমপি নুর উদ্দিন চৌধুরী নয়ন। চীনের ফরেন এফোয়ার্স কমিটির ভাইস চেয়ারম্যান ওয়াং কী’র নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেন। 

বাকুতে এই বৈঠকে এশিয়ায় টেকসই উন্নয়নের স্বার্থে আঞ্চলিক সহযোগিতা জোরদার করার প্রতিপাদ্যের প্রতি নিবেদিত ইভেন্টে প্রায় ১০টি দেশের বক্তাসহ প্রায় ৪০টি দেশের সংসদীয় প্রতিনিধি দল অংশ নিচ্ছে। বৈঠকের ফাঁকে চীনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্যরা। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status