ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
নানা আয়োজনে ভান্ডারিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 21 February, 2024, 5:26 PM

নানা আয়োজনে ভান্ডারিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নানা আয়োজনে ভান্ডারিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনসহ ভান্ডারিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষে শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পন করে উপজেলা চেয়ারম্যান মোঃ মিরাজুল ইসলাম, নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন আরাফত রানা। এছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, উপজেলা আ’লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পন করে ।

উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াছিন আরাফত রানা‘র সভাপতিত্বে আলোচনা সভা, চিত্রাংকন, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status