ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩
কুড়িগ্রাম সাংবাদিক ও কবি অনিল সেনের প্রথম কাব্যগন্থ ‘অন্তরের গহীন’র মোড়ক উন্মোচন
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Wednesday, 14 February, 2024, 12:06 AM

কুড়িগ্রাম সাংবাদিক ও কবি অনিল সেনের প্রথম কাব্যগন্থ ‘অন্তরের গহীন’র মোড়ক উন্মোচন

কুড়িগ্রাম সাংবাদিক ও কবি অনিল সেনের প্রথম কাব্যগন্থ ‘অন্তরের গহীন’র মোড়ক উন্মোচন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সাংবাদিক ও কবি অনিল সেনের প্রথম কাব্যগ্রন্থ ‘অন্তরের গহীন’র মোড়ক উন্মোচন করা হয়েছে। কবির নিজ এলাকায় তাঁর আদর্শিক গুরু নজরুল গবেষক ও শিল্পি সুব্রত ভট্টাচার্যের সুশোভা নিকুঞ্জে
একটি উৎসব মূখর পরিবেশে গত১২ ফেব্রুয়ারি বিকেলে উক্ত মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কবি অনিল সেনের ইচ্ছায় তাঁর আদর্শিক গুরু সুব্রত ভট্টাচার্যের নিজ হাতে গড়া বাগান ‘সুশোভা নিকুঞ্জে’ তার হাত দিয়ে বইটির মোড়ক উম্মোচন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন কবির প্রিয় মানুষ সাংবাদিক শফি খান, স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, সংগীত, শিল্পি সহ কবির প্রিয় অন্যান্য মানুষজন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সুব্রত ভট্টাচার্য ও সাংবাদিক শফি খানসহ শিক্ষক ও বাচিক শিল্পি রেজাউল করিম রেজা, আরটিভি প্রতিনিধি আব্দুল কুদ্দুস চঞ্চল, ইত্তেফাক সংবাদদাতা কীর্ত্তিকা সেন বিল্টু, প্রকৌশলী আব্দুল মোমেন প্রমুখ। বক্তারা বলেন, নাগেশ্বরীর কৃতি সন্তান অনিল সেন দীর্ঘদিন সাংবাদিকতার পাশাপাশি লেখালেখি করলেও এটি তার প্রথম কাব্যগ্রন্থ। আমরা কৃতজ্ঞ তিনি তার শেকড়কে ভুলে যাননি। সাংবাদিক ও কবি অনিল সেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমি ইচ্ছে করলেই ঢাকায় বইটির মোড়ক উম্মোচণ করতে পারতাম। আমার সাংবাদিক ও কবি বন্ধুরাও সেটি চেয়েছিল। কিন্তু আমি তা না করে নাড়ীর টানে আমার আদর্শিক গুরু সুব্রত ভট্টাচার্যের নিজ হাতে গড়া বাগান ‘সুশোভা নিকুঞ্জে’ তার হাত দিয়ে বইটির মোড়ক উম্মোচন করলাম, এটি আমার কাছে একটি অসাধারন বিষয়।কবি উপস্থিত সকলকে শুভকামনা জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status