ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩
কুড়িগ্রামে শিশু সাংবাদিকতার দিনব্যাপী ফলো-আপ কর্মশালা অনুষ্ঠিত
আহম্মেদুল কবির,কুড়িগ্রাম
প্রকাশ: Wednesday, 14 February, 2024, 12:04 AM

কুড়িগ্রামে শিশু সাংবাদিকতার দিনব্যাপী ফলো-আপ কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রামে শিশু সাংবাদিকতার দিনব্যাপী ফলো-আপ কর্মশালা অনুষ্ঠিত

জাতিসংঘ শিশু তহবিল- ইউনিসেফের অংশীদারিত্বে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই কর্মশালার আয়োজনে গতকাল শহরের একটি কমিউনিটি সেন্টারে কুড়িগ্রামে শিশু সাংবাদিকতার দিনব্যাপী ফলো-আপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য কর্মকর্তা মো. শাহজাহান আলী। বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি অ্যাডভোকেট আহসান হাবীব নিলু।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হ্যালোর জেলা সমন্বয়ক ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি সুজন মোহন্ত। কর্মশালায় প্রশিক্ষণ দেন হ্যালোর সমন্বয়ক মো. মনির হোসাইন।

গত বছরের অক্টোবরে তিন দিনের কর্মশালায় অংশ নেয়া ২১ জন শিশুর মধ্য থেকে ১০ জনকে একদিনের ফলো-আপ কর্মশালার জন্য বাছাই করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status