ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২ আশ্বিন ১৪৩৩
কুড়িগ্রামে ২৯০ পিস ইয়াবা ও ১০ বোতল বিদেশি মদসহ ২ জন গ্রেফতার
আহম্মেদুল কবির,কুড়িগ্রাম
প্রকাশ: Wednesday, 14 February, 2024, 12:02 AM
সর্বশেষ আপডেট: Wednesday, 14 February, 2024, 12:14 AM

কুড়িগ্রামে ২৯০ পিস ইয়াবা ও ১০ বোতল বিদেশি মদসহ ২ জন গ্রেফতার

কুড়িগ্রামে ২৯০ পিস ইয়াবা ও ১০ বোতল বিদেশি মদসহ ২ জন গ্রেফতার

কুড়িগ্রামে ২৯০ পিস ইয়াবা ও ১০ বোতল বিদেশি মদসহ ২ জন কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার করেছে পুলিশ।
 ১৩ ফেব্রুয়ারি কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া সূত্র জানায়, গত ১২ ফেব্রুয়ারি সন্ধ্যার পর জেলার রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম রৌমারী থানাধীন বন্দবেড় ইউনিয়নের খঞ্জনমারা গ্রাম থেকে একাধিক মাদক মামলার আসামী চর বামনের চর গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ তারা মিয়া (৫২) 'কে ২৯০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।

অপরদিকে রৌমারী থানা পুলিশের আরো একটি চৌকস টিম একই তারিখ সন্ধ্যা আনুমানিক ১৭.৪৫ ঘটিকার সময় রৌমারী থানাধীন রৌমারী সদর ইউনিয়নের রসুলপুর গুচ্ছ গ্রাম থেকে জামালপুর জেলার শাহাপুর সদর এলাকার কুখ্যাত মাদক কারবারি মোঃ ওসমান শেখ নিশাদ (২৫)'কে ১০ বোতল বিদেশি মদসহ হাতেনাতে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদ্বয়ের বিরুদ্ধে রৌমারী  থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, এজন্য তিনি সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করেন। 

কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে কুড়িগ্রাম জেলা পুলিশ সদা জাগ্রত রয়েছে বলেও তিনি জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status