|
সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্যবিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী
|
![]() সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্যবিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সাদাত ইসনাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ জিয়া উদ্দিন, ডাঃ সাইফুল ইসলাম, ডাঃ মোশাররফ আনাম। এছাড়া হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সসহ সংশ্লিষ্ট প্রশিক্ষণার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি ক্যাপ্টেন সাদাত ইসনাইন বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য এলাকার সার্বিক নিরাপত্তার পাশাপাশি শিক্ষা এবং স্বাস্থ্য শিক্ষা নিয়েও কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় পাহাড়ি অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী এই উদ্যোগ গ্রহণ করেছে। এছাড়াও তিনি সকল প্রশিক্ষণার্থীকে মায়েদের গর্ভকালীন এবং গর্ভপরবর্তী স্বাস্থ্য সেবা নিশ্চিত করার প্রতি বিশেষ গুরুত্বারোপ করার আহ্বান জানান এবং অর্জিত জ্ঞান নিজ নিজ পরিবার ও সমাজে ছড়িয়ে দেওয়ার পরামর্শ দেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দুই সপ্তাহ ব্যাপী এই প্রশিক্ষণে সফলভাবে অংশগ্রহণকারীদের মাঝে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট বিতরণ করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্যবিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন
কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: বসুন্ধরা স্পোর্টস সিটিতে ৬ দেশের ফাইটারদের লড়াই
দেশে পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জনপ্রশাসনের সক্ষমতা আরও বাড়ানো জরুরি: আব্দুল বারী
বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারকে ত্রাণ ও ৮ হাজার টাকা সহায়তা
