ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সড়ক দূর্ঘটনায় নিহত -১ আহত ২
আহম্মেদুল কবির,কুড়িগ্রাম
প্রকাশ: Wednesday, 14 February, 2024, 12:08 AM

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সড়ক দূর্ঘটনায় নিহত -১ আহত ২

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সড়ক দূর্ঘটনায় নিহত -১ আহত ২

কুড়িগ্রামের নাগেশ্বরী-ভুরুঙ্গামারী মহাসড়কের পাথারী মসজিদ নামক এলাকায় গতকাল ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৯ টার দিকে মর্মান্তিক এক সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলেই মফিজ উদ্দিন(৪৫) নামের ১ ব্যক্তি নিহত ও নামনা জানা ২ ব্যক্তি আহত হয়েছে।

নিহত মইজ উদ্দিন উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নাওডাঙ্গার কুটি গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার মাদিনাতুল উলুম ক্যাডেট মাদরাসায় নিহত মহিজউদ্দিনের ছেলে পড়াশোনা করে। সকালে তিনি ছেলের জন্য মাদরাসায় খাবার নিয়ে যান। এ সময় ঢাকা থেকে ভুরুঙ্গামারীগামী  হানিফ পরিবহনের একটি বাস পথচারী মইজ উদ্দিনকে রাস্তা পারাপারের সময় চাপা দেয়। এতে তিনি গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় বাসটি  একটি স্কুলগামী অটোরিকশাকে ধাক্কা দিলে সেখানে আরো ২ জন আহত হয়। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য ক্লিনিকে পাঠানো হয়। এসময় বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে যানবাহন  চলাচল বন্ধ করে দেয়। পরবর্তীতে নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপ কুমার সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়ে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রতিশ্রুতি দিয়ে পরিস্থিতি  নিয়ন্ত্রণে এনে যানবাহন পুনঃরায় চলাচল স্বাভাবিক করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status