ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
ফটিকছড়ি রায়পুর কচি সংঘের ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 6 February, 2024, 12:13 AM

ফটিকছড়ি রায়পুর কচি সংঘের ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ফটিকছড়ি রায়পুর কচি সংঘের ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সামাজিক সংগঠন রায়পুর কচি সংঘের ১ম বারের মতো আয়োজিত রাত্রিকালীন গোল্ডকাপ ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক জেলা প্রশাসক (ঝালকাঠি) জাফর আলম বলেন, মানুষের সুস্থ দেহের পাশাপাশি সুন্দর মনের অধিকারী হতে হলে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার ক্ষেত্রে আগ্রহী হয়ে ওঠতে হবে।  সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও আন্তরিকতা বিরাজমান থাকলে সমাজের উন্নয়ন ব্যাপকভাবে ত্বরান্বিত হয়। তারুণ্যের নেতৃত্বকে বিকশিত করতে সুস্থ বিনোদনের প্রয়োজন হয়। যা এই সংগঠন অত্যন্ত সুশৃঙ্খল ও মনোমুগ্ধকরভাবে সম্পন্ন করে অনন্য নজির স্থাপন করেছে। সংগঠনের কল্যাণে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন সাবেক ১ম শ্রেণির এই ম্যাজিস্ট্রেট।

৪ঠা ফেব্রুয়ারী রবিবার সন্ধ্যায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হুছাইন আহামদ নেয়াজী। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ১৩ নং লেলাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার উদ্দীন চৌধুরী শাহীন।

যুগ্ম সাধারণ সম্পাদক এম হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি সদস্য সরোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজপতি আইয়ুব পাশা চৌধুরী বাবুল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার শহীদুল আজীম আজাদ, চট্টগ্রাম রেডিওভিশনের সিনিয়র কর্মকর্তা নুরুল আবছার, সমাজপতি জাহেদুল ইসলাম, ইউপি সদস্য মোহাম্মদ ইউনুস, সাবেক ইউপি সদস্য আনোয়ার পাশা হানিফ, সমাজসেবক ও রাজনীতিবিদ এস এম আজিজ উল্লাহ, দৈনিক আমার সংবাদ পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান মামুনুর রশীদ, ব্যাংকার মোহাম্মদ আরিফ, ব্যবসায়ী আদনান, রায়পুর কচি সংঘের সাবেক সভাপতি বাবু রুপন কুমার নমঃ, সাবেক সভাপতি মোহাম্মদ শরীফ উদ্দীন, সাবেক সহ সভাপতি সাখাওয়াত হোসেন পারভেজ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রবাসী ও সমাজসেবক আলমগীর হোসেন বাহাদুর আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু জাফর মোঃ সালেহ (তুহিন)।

আলোচনার শুরুতে সংগঠন ও টুর্ণামেন্ট সম্পর্কিত বিষয়ের ওপর বক্তব্য রাখেন সভাপতি আহমেদ জোবায়ের, সিনিয়র সহ সভাপতি মোজাম্মেল হোসেন এবং সাধারণ সম্পাদক নুরুল আলম ফাহিম। 

আলোচনা পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টুর্ণামেন্টের পৃষ্ঠপোষক ও সার্বিক সহযোগিতাকারীদের নিকট সম্মাননা স্মারক প্রদান করা হয়। টুর্ণামেন্টের সেরা মাঠকর্মীদের নিকটও তুলে দেওয়া শুভেচ্ছা স্মারক।

ফাইনাল খেলায় ধর্মপুর সমাজ সংঘের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শক্তিশালী দল নানুপুর সময় সমাজ কল্যাণ সংস্থা। বিজয়ী দলের নিকট চ্যাম্পিয়ন ট্রপি (প্রাইজমানি সহ) ও পরাজিত দলের নিকট রানারআপ ট্রপি (প্রাইজমানি মানি) তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status