ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ জুলাই ২০২৬ ১২ শ্রাবণ ১৪৩৩
করিমগঞ্জে ইউপি সদস্য প্রার্থীকে কুপিয়ে জখম ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ
এম এআজিজ, কিশোরগঞ্জ
প্রকাশ: Monday, 27 July, 2026, 7:45 PM

করিমগঞ্জে ইউপি সদস্য প্রার্থীকে কুপিয়ে জখম ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ

করিমগঞ্জে ইউপি সদস্য প্রার্থীকে কুপিয়ে জখম ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ

কিশোরগঞ্জের করিমগঞ্জে হামলা, কুপিয়ে জখম ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক ইউপি সদস্য প্রার্থী। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের শাস্তি এবং নিজের পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

আজ মঙ্গলবার কিশোরগঞ্জ শহরের একটি সাংবাদিক সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন করিমগঞ্জ উপজেলার গাঙ্গাইল পাঠানপাড়া গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য প্রার্থী মো. রুবেল।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাদশা মিয়া তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত ১৩ জুলাই বাদশা মিয়ার নেতৃত্বে কয়েকজন এবং অজ্ঞাত আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। হামলার সময় ধারালো অস্ত্রের আঘাতে তিনি আহত হন। এ সময় তার বসতঘর, অটোরিকশার গ্যারেজ এবং স্বজনদের কয়েকটি ঘরে ভাঙচুর চালিয়ে প্রায় ৫ লাখ ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করা হয়।

পরে তিনি চিকিৎসা নেন এবং আদালতে মামলা দায়ের করেন। সংবাদ সম্মেলনে তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status